Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে ফের উঠে এলো সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম (BCCI)। সেই দৌড়ে নাম শোনা যাচ্ছে ভারতের আরেকজন প্রাক্তন তারকার।
ফের মসনদে মহারাজ? (BCCI)
ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদ থেকে বয়সের কারণে সরে দাঁড়াতে হয়েছে রজার বিনিকে। আর তার জায়গায় উঠে এসেছে একাধিন বড় বড় নাম। তবে সদ্য প্রাপ্ত খবর অনুযায়ী বোর্ডের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম। এর আগে শোনা গেছিলো শচীনের নাম যদিও সেই খবর নিজেই নাকচ করে দেন ‘মাস্টার ব্লাস্টার’। তবে ক’দিন আগে সৌরভ সিএবি প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন। আগামী ২২ সেপ্টেম্বর সিএবি প্রেসিডেন্ট হিসেবে সরকারিভাবে দায়িত্ব নেওয়ার কথা তার। এখন তার আগে এই বিষয়ে তাকে জিজ্ঞেস করা হলে সৌরভ জানান এই বিষয়ে তিনি এখনই কিছু বলতে পারবেন না এবং তার কাছে এই সংক্রান্ত কোনও খবর নেই (BCCI)।
তবে ক্রিকেট বোর্ডের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে ‘প্রিন্স অফ ক্যালকাটা’-র নাম। বোর্ডের বার্ষিক সাধারণ সভা হবে ২৮ সেপ্টেম্বর আর সেই সভায় সিএবির প্রতিনিধিত্ব করতে দেখা যাবে সৌরভকে। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে শোনা যাচ্ছে হরভজন সিংয়ের নাম। বোর্ডের বার্ষিক সভায় তাকে দেখা যাবে পাঞ্জাব ক্রিকেট সংস্থার হয়ে প্রতিনিধিত্ব করতে। এই দুজনের সাথে রঘুরাম ভাটের নামও। ভারতের এই প্রাক্তন স্পিনার খেলতেন কর্ণাটকের হয়ে। আর সেই কারণেই তার প্রেসিডেন্ট হওয়াটা কঠিন বলেই মনে করছেন অনেকে কারণ রজার বিনিও কর্নাটক থেকেই প্রেসিডেন্ট হয়েছিলেন। পরপর দুবার কর্ণাটক থেকে প্রেসিডেন্ট হওয়া কঠিন। এরকম নজিরও নেই বোর্ডে।

আরও পড়ুন: Asia Cup: পাক মহারণের আগে আজ ওমানের বিরুদ্ধে ড্রেস-রিহার্সাল সেরে নিতে চলেছে ভারত
রজার বিনির অনুপস্থিতে এখন বোর্ডের দায়িত্ব সামলাচ্ছেন ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা। সূত্রের খবর অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার বোর্ড কর্তাদের বৈঠক হওয়ার কথা আর সেখানেই পরবর্তী প্রেসিডেন্টের নাম ঠিক করবেন তারা। সেই বৈঠকেই ঠিক হতে পারে পরবর্তী দায়িত্ব কার হাতে যেতে চলেছে (BCCI)।
ক্রিকেট মাঠেও যেমন সফল সৌরভ তেমন অবসরের পরেও প্রশাসনিক দায়িত্ব সামলেছেন দক্ষ হাতে। অতীতে ২০১৯-২০২২ সাল পর্যন্ত তাকে সফল ভাবে বোর্ডের দায়িত্ব সামলাতে দেখা গেছে। অভিজ্ঞতার দিক থেকেও তিনি এগিয়ে থাকবেন বলেই মনে করছেন সবাই। সম্প্রতি শোনা যাচ্ছিলো বোর্ড প্রেসিডেন্ট হিসেবে একজন হেভিওয়েট ক্রিকেটারকেই চাইছে বোর্ডের সদস্যরা।
ভারতীয় ক্রিকেট মসনদে বসলে সৌরভকে ছাড়তে হবে সিএবি প্রেসিডেন্টের পদ। সেক্ষেত্রে সিএবিতে আবার নতুন করে প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচন করতে হবে। এখন দেখার শনিবারের সভায় কী স্থির হয় (BCCI)।


