Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শনি নামটি শুনলেই অনেকের (Shani Transit)কপালে চিন্তার ভাঁজ পড়ে। জ্যোতিষশাস্ত্রে শনিকে কঠোর ন্যায়বিচারক বলা হয়, তিনি কর্ম অনুযায়ী ফল প্রদান করেন। তাই শনির কৃপা থাকলে জীবনে উন্নতি অনিবার্য, আবার প্রতিকূল হলে একের পর এক বাধা আসতে থাকে।
শনি গ্রহ মীন রাশিতে প্রবেশ করেছে (Shani Transit)
২০২৫ সালের মার্চ মাসে শনি গ্রহ মীন রাশিতে প্রবেশ করেছে (Shani Transit) এবং এই দশেরা (২ অক্টোবর)-র ঠিক পরদিন, অর্থাৎ ৩ অক্টোবর রাতে শনি তার নক্ষত্র পরিবর্তন করতে চলেছে। উত্তরভাদ্রপদ নক্ষত্র ত্যাগ করে তিনি প্রবেশ করবেন পূর্বভাদ্রপদ নক্ষত্রে। এই পরিবর্তন বেশ কিছু রাশির জন্য অত্যন্ত শুভ ফল বয়ে আনবে। বিশেষ করে মিথুন, কর্কট, মকর ও কুম্ভ রাশির জাতকদের জীবনে আসতে চলেছে ইতিবাচক পরিবর্তনের হাওয়া।
মিথুন রাশি (Shani Transit)
এই রাশির জাতক-জাতিকাদের জন্য শনির নতুন নক্ষত্রে প্রবেশ অত্যন্ত লাভজনক হতে পারে। যারা দীর্ঘদিন ধরে চাকরি কিংবা ব্যবসায় উন্নতির জন্য চেষ্টা করছেন, তারা ফল পেতে শুরু করবেন। কর্মক্ষেত্রে পদোন্নতি, নতুন সুযোগ এবং আগের আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। বিনিয়োগের ক্ষেত্রেও এটি একটি শুভ সময় হতে পারে।
কর্কট রাশি (Shani Transit)
শনি কর্কট রাশির জাতকদের জন্য পেশাগত এবং ব্যক্তিগত জীবন দুটোতেই উন্নতির ইঙ্গিত দিচ্ছেন। যেসব পরিকল্পনা এতদিন শুধু চিন্তাভাবনার স্তরে ছিল, সেগুলি এখন বাস্তব রূপ নিতে শুরু করবে। ব্যবসায় লাভ হবে, সামাজিক সম্মান বাড়বে এবং আর্থিক চাপ ধীরে ধীরে কমে আসবে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে।
মকর রাশি (Shani Transit)
মকর রাশির জাতক-জাতিকারা হঠাৎ আর্থিক লাভের মুখ দেখতে পারেন। আটকে থাকা টাকা ফেরত পাওয়া, জমি বা সম্পত্তি সংক্রান্ত কোনও শুভ ফলাফল, অথবা বিদেশ থেকে লাভ-সবকিছুই সম্ভব এই সময়ে। শিক্ষার্থীদের জন্যও এটি অত্যন্ত শুভ সময়। পড়াশোনায় সাফল্য আসবে।
কুম্ভ রাশি (Shani Transit)
শনি নিজেই কুম্ভ রাশির অধিপতি, ফলে এই রাশির জাতকদের জন্য এই গোচর বিশেষ আশীর্বাদস্বরূপ। চাকরির পরিবর্তনের সুযোগ আসতে পারে, এবং আপনার পরিশ্রমের সঠিক ফল আপনি পাবেন। পরিবারে শান্তি বজায় থাকবে, এবং ভাগ্য আপনার সঙ্গে থাকবে।
আরও পড়ুন:Abhishek Banerjee: জুবিন গর্গের মৃত্যুতে স্তব্ধ দেশ, শ্রদ্ধা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
৩ অক্টোবরের শনির এই নক্ষত্র পরিবর্তন চারটি রাশির জন্য নতুন সুযোগ, উন্নতি এবং সুখের বার্তা নিয়ে আসছে। তবে মনে রাখতে হবে, শনি কর্মফলের গ্রহ। অতএব, সদ্ব্যবহার, পরিশ্রম এবং ইতিবাচক মনোভাবই আপনার শুভফলকে দীর্ঘস্থায়ী করতে পারে।

বিঃদ্রঃ এই তথ্য শুধুমাত্র জ্যোতিষশাস্ত্র ভিত্তিক এবং এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া উচিত।


