Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গতকালের ম্যাচে ভারত এগিয়ে থেকে শুরু করলেও ওমান এক ইঞ্চিও জমি ভারতকে ছড়াতে চায় নি। গতকালের ম্যাচ সাক্ষী থাকলো ২২ গজের অবিস্মরণীয় লড়াইয়ের (Ind vs Oman)।
দুর্বল বিপক্ষের হাড্ডাহাড্ডি লড়াই (Ind vs Oman)
চলতি এশিয়া কাপে ভারত অন্যতম ফেভারিট ও শক্তিশালী দল। প্রথম দুই ম্যাচে UAE ও পাকিস্তান ভারতের সামনে দাঁড়াতেই পারে নি। বরং বিনা লড়াইতেই ভারত দাপটের সঙ্গে ম্যাচ নিজেদের নাম করে নিয়েছিল। গতকাল ওমানের বিরুদ্ধে ম্যাচেও সেরকমটাই আশা করেছিলেন সবাই তবে গতকালের ম্যাচে দেখা গেল এক অন্য ছবি। ওমানের কঠিন লড়াই ভারতকে সহজে ম্যাচ জিতে নিতে দেয় নি। ভারত অবশেষে ম্যাচ জিতে নিলেও প্রশংসা কুড়িয়েছে ওমানের লড়াই (Ind vs Oman)।
ওমানের বিরুদ্ধে এই প্রথম কোনও ফরম্যাটে ভারত খেলতে নেমেছিল গতকাল। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। তবে গতকাল ব্যাট করেন নি ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রথম দুই ম্যাচে ব্যাটাররা তেমন সুযোগ পান নি ব্যাট করার আর সেই কারণে নিজেকে রাখেন শেষ ১১ নম্বরে। তাছাড়াও যাতে পাকিস্তান ম্যাচের আগে সবাই ব্যাটিং প্র্যাক্টিস করে নিতে পারেন সেই কারণেই এই সিদ্ধান্ত। তবে শেষ পর্যন্ত তাকে ব্যাটিং করতে হয় নি। ভারত প্রথম ব্যাট করে করে ১৮৮ রান। যার মধ্যে সঞ্জু করেন ৫৬ রান। গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তিলক (১৮ বলে করেন ২৯ রান) ও অক্ষর প্যাটেল (১৩ বলে করেন ২৬ রান)। গতকালের ম্য়াচে দলে বদল ঘটায় ভারত। যশপ্রীত বুমরা ও বরুণ চক্রবর্তীর বদলে দলে জায়গা পান অর্শদীপ সিংহ ও হর্ষিত রানা (Ind vs Oman)।

আরও পড়ুন: Shani Transit: দশেরার পর শনির কৃপা, ফিরবে সুখ-সমৃদ্ধি!
ওমানের কাছে এই রান তাড়া করে জেতাটা এক প্রকার অসম্ভব ছিল। কিন্তু তারা ব্যাট করতে নামার পর ছবিটা যেন পাল্টাতে থাকে। যে ম্যাচে একতরফা ভাবে ভারত জিতে যাবে আশা ছিল সেখানে তাদের সম্মুখীন হতে হয় কঠিন লড়াইয়ের। ওমানের দুই ওপেনারকেই দেখা যায় ভারতীয় বোলিংকে খুব ভাল ভাবে সামলে দলকে একটা ভাল জায়গায় নিয়ে যেতে। ওমানের ওপেনিং জুটিতে দুরন্ত শুরু করেন ক্যাপ্টেন জতিন্দর সিং (৩২) ও আমির কালিম (৬৪)। তারপর ব্যাট করতে নামেন হামজা মির্জা। যিনি আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করেন এবং তিনি করেন ৩৩ বলে ৫১ রান। কঠিন লড়াই থামে ১৬৭ রানে ৪ উইকেটে। মনে রাখার মতো লড়াইতে ওমান হারে ২১ রানে।
ভারতের হয়ে গতকালের ম্যাচে উইকেট পেয়েছেন অর্শদীপ সিংহ, হর্ষিত রানা, হার্দিক ও কুলদীপ যাদব (Ind vs Oman)। এবার অপেক্ষা সুপার ফোরের। রবিবার সুপার ফোরে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। বিতর্কের আবহে এখন দেখার সেইদিনের পরিস্থিতি কোন দিকে যায়।


