Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পঞ্চায়েত নির্বাচনে পরাজয়ের পরেই (Rajasthan Streetlight Controversy) গ্রামের রাস্তা থেকে খুলে নেওয়া হল ৫০টি স্ট্রিট লাইট। এমনই এক ঘটনাকে কেন্দ্র করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে রাজস্থানের টঙ্ক জেলার পিপলু পঞ্চায়েত এলাকায়। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা শর্মার হারের মাত্র তিন ঘণ্টার মধ্যে এই আলো খুলে নেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
৫০টি জায়গায় আলো লাগানোর ব্যবস্থা (Rajasthan Streetlight Controversy)
জানা গিয়েছে, পিপলু পঞ্চায়েত সমিতির ২ নম্বর ওয়ার্ডে বিজেপির (Rajasthan Streetlight Controversy) প্রার্থী ছিলেন প্রিয়াঙ্কা। তিনি নিওয়াইয়ের বিজেপি বিধায়ক রামসহায় ভার্মার ব্যক্তিগত সহায়ক অলোক শর্মার স্ত্রী। নির্বাচনী প্রচারে গিয়ে গ্রামের বেশ কয়েকটি কলোনিতে পর্যাপ্ত আলোর অভাব নজরে আসে তাঁর। এরপর গত ২৪ অক্টোবর পঞ্চায়েত এলাকার ৫০টি জায়গায় রাস্তার ধারে আলো লাগানোর ব্যবস্থা করা হয়।
নির্বাচনের পরেই এই পদক্ষেপ (Rajasthan Streetlight Controversy)
কিন্তু শুক্রবার নির্বাচনের ফল প্রকাশের পর দেখা যায়, ৭৫১ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন প্রিয়াঙ্কা। অভিযোগ, ফল ঘোষণার তিন ঘণ্টার মধ্যেই বিদ্যুৎ দপ্তরের কর্মীরা গ্রামে পৌঁছে খুঁটি থেকে সমস্ত আলো খুলে নিয়ে যান। ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠতে শুরু করে, নির্বাচনে হারার প্রতিশোধ হিসেবেই কি এই পদক্ষেপ?
যদিও বিদ্যুৎ দপ্তরের দাবি, কোনও অনুমোদন ছাড়াই বেআইনিভাবে আলোগুলি বসানো হয়েছিল। বিষয়টি নজরে আসার পর নিয়ম মেনেই সেগুলি সরানো হয়েছে। কোনও রাজনৈতিক নির্দেশে এই কাজ হয়নি বলে জানিয়েছেন দপ্তরের সহকারী ইঞ্জিনিয়ার গোবর্ধন চৌধুরী।
আরও পড়ুন: Neena Gupta Breakthrough: দীর্ঘ ৭০ বছরের জটিল সমস্যার সমাধান, আন্তর্জাতিক স্বীকৃতি নীনা গুপ্তার
তবে গ্রামবাসীদের প্রশ্ন, আলো লাগানোর সময় কেন ব্যবস্থা নেয়নি দপ্তর? ভোটের ফল প্রকাশের পরেই কেন তৎপরতা? তাঁদের অভিযোগ, এখন ফের অন্ধকারে ডুবেছে গ্রামের রাস্তা।


