Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ব্রোকারেজ সংস্থার পরামর্শ অনুযায়ী বেশ কিছু ফার্মা কোম্পানির শেয়ারে লগ্নি করলে পাওয়া যেতে পারে ভাল রিটার্ন (Stock Market)। আপনি কি লগ্নি করেছেন সেই সংস্থাগুলোতে?
ব্রোকারেজ সংস্থা জেফেরিজের পরামর্শ
বিশ্বের প্রথম সারির ওষুধ উৎপাদক দেশ হিসেবে ভারত অন্যতম। ভারতের ফার্মা সংস্থাগুলোর ওষুধ রপ্তানি করা হয় বিদেশে। এবার সেই ফার্মা কোম্পানিতে বিনিয়োগের পরামর্শ দিলো গ্লোবার ব্রোকারেজ সংস্থা। গ্লোবাল ব্রোকারেজ সংস্থা জেফেরিজের পরামর্শ মতো সেই সমস্ত স্টকে লগ্নি করলে পাওয়া যেতে পারে ভাল রিটার্ন। সেই সমস্ত স্টকের মধ্যে চারটি স্টকের পরামর্শ দিয়েছে এই ব্রোকারেজ সংস্থা। তাদের মতে এই চারটি স্টকের দাম ১৭ থেকে বেড়ে ৩০ শতাংশ পর্যন্ত হতে পারে। সেই স্টকগুলোর নাম জেনে নিন (Stock Market)।
Cohance Lifesciences
এই কোম্পানির স্মল ক্যাপ স্টকের দাম গত এক বছরে বেশ অনেকটা কমেছে। শেষ ট্রেডিং সেশনে এই স্টকের দাম ০.৭২ শতাংশ কমে হয়েছে ৯০৬ টাকা। কিন্তু গ্লোবাল ব্রোকারেজ সংস্থা জেফেরিজের মতে আগামী দিনে ১৭ শতাংশ দাম বাড়তে পারে এই সংস্থার স্টকের। এই স্টকের টার্গেট প্রাইস ১ হাজার ১৫০ টাকা।
Divi’s Laboratories
ব্রোকারেজ সংস্থা জেফেরিজ ডিভিজ ল্যাবরেটরিজের স্টকের বৃদ্ধি নিয়ে আশাবাদী। শেষ ট্রেডিং সেশনে এই কোম্পানির স্টকের দাম ১.৪৪ শতাংশ বেড়ে হয়েছে ৬ হাজার ২০০ টাকা। জেফেরিজ ৭ হাজার ১৫০ টাকা রেখেছে এই স্টকের টার্গেট প্রাইস রেখেছে। ব্রোকারেজ সংস্থার মতে এই স্টকের দাম ১৯ শতাংশ দাম বৃদ্ধি পেতে পারে (Stock Market)।

আরও পড়ুন: Gold Rate: মহালয়ার আগেই তরতরিয়ে বাড়ল সোনার দাম!
Piramal Pharma
এই ফার্মা কোম্পানির স্টক নিয়েও আশাবাদী জেফেরিজের মার্কেট বিশ্লেষকরা। শেষ ট্রেডিং সেশনে এই ফার্মা কোম্পানির স্টকের দাম ২.৩৭ শতাংশ বেড়ে হয়েছে ২০৮ টাকা। যদিও বিগত এক বছরে এই সংস্থার স্টকের পতন হয়েছে। কিন্তু আগামী দিনে এই স্টকের দাম ৩০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে মত বাজার বিশেষজ্ঞদের। Piramal Pharma-র স্টকের টার্গেট প্রাইস ২৬০ টাকা।
Sai Life Sciences
এই কোম্পানির স্টক প্রাইস শেষ ট্রেডিং সেশনে ০.৬০ শতাংশ বেড়ে হয়েছে ৯০০ টাকা। গ্লোবাল ব্রোকারেজ সংস্থা জেফেরিজের মতে এই স্টকে আগামীদিনে ২৬ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্রোকারেজ সংস্থা এর টার্গেট প্রাইস ঠিক করেছে ১ হাজার ১০০ টাকায় (Stock Market)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


