Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আগেরদিন ভারতের বিরুদ্ধে ওমানের লড়াই সবার প্রশংসা কুড়িয়েছে। এবার সেই ওমানের কাছ থেকেই শাহিন আফ্রিদিকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিলেন প্রাক্তন পাক তারকা (Ind vs Pak)।
আফ্রিদিকে আক্রমের পরামর্শ (Ind vs Pak)
চলতি এশিয়া কাপে শক্তিশালী দল হিসেবে ভারত মাঠে নেমেছে। সেই দাপট দেখা গেছে প্রথম দুটো ম্যাচে। UAE ও পাকিস্তান কেউই দাঁড়াতে পারে নি ভারতের সামনে। ঠিক সেরকমটাই আশা করা হয়েছিল ওমান ম্যাচের ক্ষেত্রেও। কিন্তু ব্যাটে ও বলে চমকপ্রদ লড়াই দিয়ে সবাইকে চমকে দিয়েছে ওমান। মাঠে যেন নিজেদের সেরাটা উজাড় করে দিতে দেখা গেছে পুরো দলকে। আর সেই লড়াই এখন চর্চায়। প্রশংসা কুড়িয়ে নিয়েছে সব মহলেই। এবার পাকিস্তান দলের তারকা বোলার শাহিন আফ্রিদিকে ওমানের থেকে শিক্ষা নিতে বললেন পাকিস্তানের প্রাক্তন তারকা ওয়াসিম আক্রম (Ind vs Pak)।
ভারতের বিরুদ্ধে ম্যাচ হারলেও কিছু মুহূর্ত স্মরণীয় হয়ে থাকবে। প্রথমে ব্যাট করতে নেমে ভারত ৮ উইকেট হারিয়ে তোলে ১৮৮ রান। ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ রান করেন সঞ্জু (৫৬)। ম্যাচের দ্বিতীয় ওভারেই শাহ ফয়সালের দুর্দান্ত ফুল লেন্থ বলে আউট হন শুভমন গিলকে। তার ব্যাটে আসে মাত্র ৫ রান। মাত্র নয় বলের মধ্যেই প্রথম উইকেট তুলে নিয়ে আনন্দে মাতে ওমান দল। ম্যাচের এই ছবি দেখেই আক্রম পরামর্শ দেন আফ্রিদিকে। প্রসঙ্গত আফ্রিদি গ্রুপ পর্বের ম্যাচে ভারতের বিরুদ্ধে কোনও উইকেট পান নি।

আরও পড়ুন: Virat Kohli: রবিবার ভারত-পাক মহারণের আগে কোহলিকে নিয়ে পোস্ট পাক তারকার
প্রাক্তন পাক তারকা বলেন শাহিন শাহ আফ্রিদিও যেন ভারতের সাথে সুপার ফোরের ম্যাচে শাহ ফয়সালের মতোই লেন্থে বল করার পরিকল্পনা নিয়ে মাঠে নামেন। আক্রমের কথায় ‘আমি চাই আফ্রিদি যেন প্রথমেই বেশি ইয়র্কার না করে।’ তার কারণ হিসেবে আক্রম বলেন যে এখন সবাই জানে আফ্রিদি কী করবে তাই তার প্ল্যান বি থাকা দরকার। তিনি বলেন এক দুটো ইয়র্কার চলবে তবে টানা করলে উল্টে বাউন্ডারি খাওয়ার ঝুঁকি বাড়বে এবং মিক্স আপ করে লেংথ বল করলে বেশি সাফল্য আসবে বলেই মত প্রাক্তন পাক তারকার (Ind vs Pak)।


