Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : কলকাতা সহ দক্ষিণবঙ্গজুড়ে সকাল থেকেই বৃষ্টি চলছে(CM Inaugurated Durga Puja)। তার মধ্যেই শনিবার পুজোর উদ্বোধন করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। রাত পোহালেই মহালয়া, তার আগেই শহরের একাধিক বিখ্যাত পুজোমণ্ডপে প্রশাসনিক প্রধানের উপস্থিতি জমিয়ে দিল উৎসবের আবহ।
হাতিবাগান সর্বজনীনে মমতার পা রাখা(CM Inaugurated Durga Puja)
প্রথমেই এদিন হাতিবাগান সর্বজনীনের পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী(CM Inaugurated Durga Puja)। প্যান্ডেলে দাঁড়িয়ে তিনি বলেন, “মহালয়ার আগে আমি কোনও পুজোর উদ্বোধন করি না। আজ আমি শুধু প্যান্ডেল উদ্বোধন করতে এসেছি, ঘুরে দেখতে এসেছি। দেবীপক্ষ শুরু হলে পুজোর উদ্বোধন করি।”
টালা প্রত্যয়ের মণ্ডপে মুখ্যমন্ত্রীর হাতের ছোঁয়া
হাতিবাগান থেকে মমতা পৌঁছন টালা প্রত্যয়ের পুজোয়(CM Inaugurated Durga Puja)। এ বছর এই মণ্ডপের বিশেষত্ব— থিম সংয়ের কথা ও সুর দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই। সেই প্রসঙ্গে তিনি জানান, “অরূপের পুজোর থিম আমি লিখি প্রতিবার, আর ববির পুজোয় প্রতিমার চোখ আঁকি। তবে এ বার টালা প্রত্যয়ের পক্ষ থেকে অনুরোধ আসায় আমি এই প্যান্ডেলের থিম সংয়ের কথা ও সুর করেছি।”

আরও পড়ুন : Russia Ukraine War : ইউক্রেনে ফের রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, মৃত অন্তত তিন
নিউ জার্সির অক্ষরধামে রূপান্তর শ্রীভূমি স্পোর্টিং
এরপর মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোমণ্ডপে(CM Inaugurated Durga Puja)। এবারে থিম— আমেরিকার নিউ জার্সির অক্ষরধাম মন্দির। সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের দুর্গোৎসবের মূল থিম হল বৈচিত্রের মধ্যে একতা।’’
আরও পড়ুন : Cyber Attack : ইউরোপের একাধিক বিমানবন্দরে সাইবার হানা, ব্যাহত হল পরিষেবা
আবহাওয়ার সতর্কবার্তা(CM Inaugurated Durga Puja)
পুজোর সূচনায় উৎসবমুখর পরিবেশ হলেও আবহাওয়ার দিক থেকে কিছুটা দুশ্চিন্তা রয়েছে(CM Inaugurated Durga Puja)। সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, পুজোর দিনগুলিতে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই ইঙ্গিত মিলেছে মুখ্যমন্ত্রীর বক্তব্যেও, যেখানে তিনি সাধারণ মানুষকে সাবধান থাকার বার্তা দিয়েছেন।
মহালয়ার আগের দিনই হাতিবাগান, টালা প্রত্যয় ও শ্রীভূমির মতো জনপ্রিয় পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রীর উপস্থিতি পুজোতরীকে আরও রঙিন করে তুলল। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আসন্ন বৃষ্টিই এবার পুজোর আনন্দে খানিকটা ভাঁটা ফেলতে পারে।


