Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তীব্রতা ফের বেড়েছে। শনিবার রাতভর ইউক্রেনের (Russia Ukraine War) বিভিন্ন এলাকায় একের পর এক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, সাম্প্রতিক সপ্তাহগুলিতে রাশিয়া আক্রমণের মাত্রা আরও বাড়িয়েছে।
রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা (Russia Ukraine War)
আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, শনিবার রাতভর রাশিয়া ইউক্রেনের উপর ছুড়েছে অন্তত ৪০টি ক্ষেপণাস্ত্র এবং ৫৮০টি ড্রোন। এসব হামলায় অন্তত তিন জনের মৃত্যু হয়েছে(Russia Ukraine War)। গুরুতরভাবে আহত হয়েছেন আরও বহু মানুষ।
জেলেনস্কি এক বিবৃতিতে জানান, ইউক্রেনের বিভিন্ন এলাকায় ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। পাশাপাশি, ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক শহর ও গ্রাম।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ডিনিপ্রো(Russia Ukraine War)
ইউক্রেনের ডিনিপ্রো অঞ্চলে সবচেয়ে ভয়াবহ হামলা হয়েছে। সেখানকার গভর্নর সের্গেই লাইসাক জানিয়েছেন, রুশ ক্ষেপণাস্ত্র একটি ভবনে আছড়ে পড়ে ধ্বংসস্তূপ তৈরি করে। এতে এক জন নিহত এবং অন্তত ২৬ জন গুরুতর আহত হয়েছেন।
আরও পড়ুন : Trump JInping Call : ট্রাম্প-জিনপিঙ ফোনালাপে আলোচনায় বাণিজ্য ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
সতর্কতা ও পাল্টা দাবি
হামলার আভাস পাওয়ার পর ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী রাজধানী কিভ-সহ দেশজুড়ে সতর্কতা জারি করে(Russia Ukraine War)। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক পাল্টা দাবি করেছে, তাদের বাহিনী দক্ষিণ ভলগোগ্রাদ, রস্তভ এবং সারাতভ অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলা প্রতিহত করেছে।
পূর্ব ইউক্রেনে লড়াই তীব্র
ডনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত রেখেছে রাশিয়া। ওই এলাকাগুলিতে আধিপত্য বিস্তারের লক্ষ্যে রাশিয়া হামলার তীব্রতা বাড়াচ্ছে বলে জানিয়েছে ইউক্রেন।
আরও পড়ুন : Himachal Flash Floods : হিমাচল-উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টি, হড়পা বান ও ধসে প্রাণহানি ৪২৭, ভেঙেছে ৬৫১টি বাড়ি
শান্তি আলোচনার অচলাবস্থা
যুদ্ধ থামানোর ব্যাপারে এখনও কোনও অগ্রগতি হয়নি(Russia Ukraine War)। ডোনাল্ড ট্রাম্প (Donald J. Trump) দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরেই যুদ্ধ বন্ধের আশ্বাস দিয়েছিলেন। পুতিন এবং জেলেনস্কির সঙ্গে তাঁর আলাদা বৈঠকও হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও পক্ষই এক টেবিলে বসতে রাজি হয়নি। উল্টে দুই পক্ষই নিজেদের শর্ত চাপিয়ে রেখেছে।
বিশ্বের বিভিন্ন দেশ শান্তি আলোচনার চেষ্টা চালালেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আগুন ক্রমশ বাড়ছে। প্রায় প্রতিদিনই ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া, আর তার পাল্টা জবাব দিচ্ছে ইউক্রেনও।ইউক্রেনে ফের রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, মৃত অন্তত তিন


