Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: হুগলির গঙ্গার তীরে কলকাতার (Raghu Dakat) নতুন ডাইন-ইন এবং পার্টি গন্তব্য “দ্য নটিলাস”এ এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শুরু হল ‘রঘু ডাকাত’ (Raghu Dakat) ছবির পুজো উৎসবের আগাম আমেজ। মনোরম নদী তীরের প্রেক্ষাপটে, খাওয়া-দাওয়া, আড্ডা, আলো, সুর ও সিনেমার প্রতি ভালবাসায় ভরপুর ছিল এই সন্ধ্যা। এই ইভেন্টেই আনুষ্ঠানিক ভাবে শুরু হল ছবির অগ্রিম বুকিং, কারণ ছবিটি মুক্তি পেতে চলেছে ২৫শে সেপ্টেম্বর, বৃহস্পতিবার। যা এই বছরের পুজোর অন্যতম আকর্ষণ।
স্মরণীয় রাখতে অভূতপূর্ব আয়োজন (Raghu Dakat)
কয়েক দিন আগেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল ‘রঘু ডাকাত’ (Raghu Dakat) এর ট্রেলার লঞ্চ, যা এক কথায় অভূতপূর্ব। ১২,০০০-এরও বেশি দর্শক সেখানে উপস্থিত ছিলেন। আলো, সাউন্ড ইফেক্ট, আবেগ, চমক সব মিলিয়ে সেই সন্ধ্যাটা রূপ নিয়েছিল, বাংলা সিনেমার ইতিহাসের এক স্মরণীয় মুহূর্তে। দর্শকদের উচ্ছ্বাস, করতালি আর ভালোবাসায় ছবির পুরো টিম আবেগে আপ্লুত হয়ে পড়ে।
উপস্থিত একাধিক তারকা (Raghu Dakat)
রঘু ডাকাতের সফল ট্রেলার লঞ্চ এবং দর্শকদের ভালোবাসা (Raghu Dakat) দেখে উৎসবের মেজাজে মেতে ওঠে রঘু ডাকাত টিম। সেই আনন্দই ভাগ করে নেওয়া হয় দ্য নটিলাস-এ অনুষ্ঠিত একটি ঘনিষ্ঠ সেলিব্রেশন পার্টিতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেগাস্টার দেব (Dev), অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya), সোহিনী সরকার (Sohini Sarkar), ইধিকা পাল (Idhika Paul), পরিচালক ধ্রুব ব্যানার্জি (Dhrubo Banerjee) সহ ছবির অন্যান্য কলাকুশলী ও বন্ধুবান্ধবরা।
আকর্ষণীয় স্থান
দ্য নটিলাসের মনমুগ্ধকর পরিবেশ, সুস্বাদু খাবার এবং উষ্ণ আতিথেয়তা এই সন্ধ্যাকে করে তোলে আরও স্মরণীয়। খোলামেলা ডেক থেকে গঙ্গার পাড়ের দৃশ্য, নিচের তলার নাইটক্লাবের প্রাণবন্ত পরিবেশ , সব মিলিয়ে দ্য নটিলাস হয়ে উঠেছে কলকাতার নতুন আকর্ষণীয় স্থান।
সুযোগ করে দেওয়া
অয়ন ও অর্পিতা ব্যানার্জির এই নতুন স্পটটি এক কথায় অসাধারণ। এই স্পটটি নদীর ধারে বসে খাওয়া, সূর্যাস্ত দেখা, নাইটলাইফ উপভোগ করার সুযোগ করে দিচ্ছে শহরের মানুষকে। দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত খোলা এই জায়গা, শুধু রেস্টুরেন্ট নয়, বরং এক অভিজ্ঞতা ,যেখানে মিশে আছে নদীর সৌন্দর্য, ভালো খাবার, আর শহরের কোলাহল থেকে দূরে এক শান্ত পরিবেশ।
আরও পড়ুন: Dev -Subhashree: চিরতরে হারিয়ে গেল দেব-শুভশ্রী জুটি? আবারও শুরু মনোমালিন্য!
দ্য নটিলাস টিমের বক্তব্য অনুযায়ী, তাঁরা গর্বিত যে এমন একটি বড় মাপের বাংলা ছবির টিম তাঁদের স্থানকে উদযাপনের জন্য বেছে নিয়েছেন। রঘু ডাকাতের মতো ছবির সাথে যুক্ত হতে পেরে তাঁরা গর্বিত ও আনন্দিত।
সব মিলিয়ে, রঘু ডাকাত এখন শুধু একটি ছবি নয়, বরং এটি হয়ে উঠেছে বড় উৎসব। আর তারই সূচনা হল দ্য নটিলাসে ,যেখানে সিনেমা, শিল্প, খাবার এবং বন্ধুত্ব একসাথে মিশে গেল এক অনন্য সন্ধ্যায়। এখন শুধু অপেক্ষা ২৫শে সেপ্টেম্বরের , যখন বড়পর্দায় ধরা দেবে রঘুর দুঃসাহসিক কাহিনি।


