Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : দুর্গাপুজো মানেই আলো, রঙ, সুর ও শিল্পসৃজনের মেলা(Durga Puja 2025)। আর সেই উৎসবের আবহকেই আরও মর্যাদাপূর্ণ করে তুলতে শুরু হয়েছে রাজ্যের অন্যতম জনপ্রিয় ও মর্যাদাপূর্ণ পুরস্কার উদ্যোগ—‘উৎকর্ষে আরোহন’ শারদ সম্মান। এবছরও কলকাতা থেকে শুরু করে জেলার মণ্ডপে মণ্ডপে খোঁজা হবে অভিনব থিম, সৃজনশীল প্রতিমা, আলোকসজ্জার বৈচিত্র্য এবং সামাজিক বার্তার সেরা প্রতিফলন।
৫৫০টি পুজো অংশ নিচ্ছে প্রতিযোগিতায় (Durga Puja 2025)
মোট ৫৫০টি পুজোর মধ্যে থেকে বেছে নেওয়া হবে সেরাদের(Durga Puja 2025)। বড় বা ছোট, বাজেট যাই হোক না কেন, প্রতিটি মণ্ডপই পাবে সমান গুরুত্ব। এ বছরও চারটি প্রধান মাপকাঠি নির্ধারণ করা হয়েছে—থিমের অভিনবতা, প্রতিমার সৃজনশীলতা, আলোকসজ্জার বৈচিত্র্য এবং সামাজিক বার্তার উপস্থাপনা। বিচারকমণ্ডলীর সদস্যরা ইতিমধ্যেই বিভিন্ন মণ্ডপে ঘুরে দেখার কাজ শুরু করেছেন।
বিচারকমণ্ডলীর শুভ সূচনা
সোমবার কলকাতায় (Kolkata) একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই বাছাই পর্বের আনুষ্ঠানিক সূচনা হয়(Durga Puja 2025)। কেক কেটে এই যাত্রার সূচনা করেন বিচারকমণ্ডলীর সদস্যরা। এদিন উপস্থিত ছিলেন প্রখ্যাত ভাস্কর বিমল কুন্ডু, চিত্রশিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায়, শিল্প বিশ্লেষক মধুছন্দা সেন, পর্বতারোহী দেবাশীষ বিশ্বাস এবং এই উদ্যোগের অন্যতম কর্ণধার অনুপম মজুমদার। বিচারকরা ৯টি দলে ভাগ হয়ে প্রতিদিন প্রায় ১৫০টি মণ্ডপ পরিদর্শন করবেন।

আরও পড়ুন : Durga Puja 2025 : দুর্গাপুজোর আনন্দের ঢাক, জীবনের একমাত্র ভরসা হুগলির জগন্নাথ ঘোষের
শিল্পভাবনার স্বীকৃতি(Durga Puja 2025)
অনুপম মজুমদার বলেন, “আমরা এই মঞ্চে প্রকৃত সৃজনশীলতা ও শিল্পভাবনার স্বীকৃতি দিতেই বিগত কয়েক বছর ধরে এই পুরস্কার প্রয়াস চালিয়ে যাচ্ছি(Durga Puja 2025)।” অন্যদিকে ভাস্কর বিমল কুন্ডু জানান, “দুর্গোৎসব শুধু ধর্মীয় আচার নয়, বরং সৃজন ও নান্দনিকতার এক বিরাট প্রদর্শনী। এখান থেকে সমাজের বৃহত্তর স্তরে শিল্প পৌঁছে দেওয়ার দারুণ সুযোগ তৈরি হয়।”
বড় বাজেট নয়, গুরুত্ব সৃজনশীলতায়
এই পুরস্কারের অন্যতম বিশেষত্ব হল—এটি কেবল আলোচিত বা বড় বাজেটের পুজোর মধ্যে সীমাবদ্ধ নয়। ছোট বাজেটের পুজোগুলিকেও সমান গুরুত্ব দেওয়া হয়। থিমে অভিনবতা, সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার সক্ষমতা এবং শিল্পভাবনার মান—এই সব দিকই নির্ধারণ করবে বিজয়ীদের ভাগ্য।
আরও পড়ুন : Payel Dance Troupe : পায়েল ডান্স ট্রুপের অনবদ্য নৃত্যানুষ্ঠান, সুর-তাল-নৃত্যের মনমুগ্ধ মেলবন্ধন
উৎসবের আবহেই বিজয়ীদের ঘোষণা(Durga Puja 2025)
বিচারকরা প্রতিটি মণ্ডপের সৌন্দর্য, নকশা ও বার্তা বিশ্লেষণ করে নিরপেক্ষভাবে ফলাফল ঘোষণা করবেন। বাছাই পর্ব শেষে উৎসব চলাকালীনই বিজয়ীদের নাম জানিয়ে দেওয়া হবে। ফলে দুর্গাপুজোর রঙিন আবহেই জানা যাবে, কোন কোন মণ্ডপ জিতল রাজ্যের সেরার সম্মান।


