Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মঙ্গলবারের জলমগ্ন শহর কলকাতা বুধবার সকালে সামান্য রোদের দেখা পেয়েছে (Kolkata weather during Durga Puja)। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই রোদ বেশিক্ষণ স্থায়ী হবে না। ইতিমধ্যেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা এবং বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে নিম্নচাপ তৈরি হয়েছে। তার জেরেই আগামী এক সপ্তাহ রাজ্যে ফের ভারী বৃষ্টির দাপট দেখা দিতে পারে।

রাজ্যে টানা বৃষ্টির আশঙ্কা (Kolkata weather during Durga Puja)
হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বর উত্তর-পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে নতুন করে আরেকটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দুই নিম্নচাপ মিলিয়ে আগামী সাত দিন বাংলার বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা (Kolkata weather during Durga Puja)
২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে সমুদ্র থাকবে অশান্ত। তাই মৎস্যজীবীদের এই সময় সমুদ্রে না যাওয়ার কড়া নির্দেশ দিয়েছে আবহাওয়া দপ্তর।

আজকের পূর্বাভাস (Kolkata weather during Durga Puja)
বুধবার সর্বনিম্ন তাপমাত্রা: ২৫.৬° সেলসিয়াস
মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল: ২৮.৪° সেলসিয়াস
আকাশ থাকবে মেঘলা, বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজকের জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায়। এই জেলাগুলিতে ৭–১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কলকাতা ও আশপাশের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।

আগামী দিনের পূর্বাভাস(Kolkata weather during Durga Puja)
বৃহস্পতিবার ও শুক্রবার: দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টির দাপট বেশি থাকবে। কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি।
শনিবার: পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা।
রবিবার ও সোমবার: দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। আপাতত কোনও সতর্কতা নেই।
উত্তরবঙ্গ: ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শুক্রবার ও শনিবার বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: Heavy Rain in Kolkata: কলকাতায় আকাশ ফাটানো বৃষ্টি, ৩৯ বছরের রেকর্ড ভাঙল মাত্র ২৪ ঘণ্টায়!
পুজোয় বৃষ্টির সম্ভাবনা (Kolkata weather during Durga Puja)
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ষষ্ঠীর দু’দিন আগে বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হতে পারে। সেটি ক্রমশ গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। এর প্রভাব পড়বে পুজোর দিনগুলোতে।
পঞ্চমী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্র কমবেশি বৃষ্টি চলবে।
নবমী ও দশমীর দিন বৃষ্টির দাপট সবচেয়ে বেশি হতে পারে।
২৬ থেকে ২৯ সেপ্টেম্বর: দক্ষিণবঙ্গের সর্বত্র বিক্ষিপ্ত বৃষ্টি।
২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর: একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।



