Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এশিয়া কাপে দাপটের সাথে ফাইনালের টিকিট নিশ্চিত করে নিয়েছে ভারতীয় দল। এই সুসময়ে সূর্যকুমার যাদবকে নিয়ে চিন্তায় থাকলো দল (Suryakumar Yadav)। পাক ক্রিকেট বোর্ডের তরফে করা অভিযোগের ভিত্তিতে হতে পারে তদন্ত।
নিষিদ্ধ করা হতে পারে সূর্যকে (Suryakumar Yadav)
পহেলগাঁও জঙ্গিহানার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের খেলার বিপক্ষে ছিলেন অনেকেই। ম্যাচ বয়কটের ডাক দিয়েছিলেন বহু সমর্থক। সেই বিতর্কের জের পৌঁছেছিল অনেক দূর। তবে সূচি মেনেই পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নাম ভারত এশিয়া কাপে। ভারতের কাছে লজ্জার হার স্বীকার করে নিতে হয় পাকিস্তান দলকে। তবে নতুন করে বিতর্কের সূত্রপাত হয় তারপরে। ভারতীয় অধিনায়ক পাকিস্তান দলের সাথে হাত না মিলিয়েই ফায়ার যান আর সেই নিয়ে পাকিস্তান অভিযোগ তোলে ভারতীয় অধিনায়কের বিরুদ্ধে। পাক বোর্ডের দাবি সূর্যকুমার ক্রিকেটের স্পিরিট নষ্ট করেছেন (Suryakumar Yadav)।
ম্যাচ জেতার পর সূর্যকুমার যাদব পহেলগাঁও জঙ্গি হানায় নিহতদের পাশে থাকার আশ্বাস দেন এবং এই জয় তিনি উৎসর্গ করেন ভারতীয় সেনাবাহিনীকে। তবে তখনও তিনি জানতেন না এর ফল হতে পারে মারাত্মক। তাকে নিষিদ্ধও করা হতে পারে। ভারতীয় অধিনায়কের এই মন্তব্যই এখন নতুন করে চর্চায় এসেছে।
গ্রুপ পর্বের ম্যাচ জিতে ‘স্কাই’-কে বলতে শোনা গেছিল ‘পহেলগাঁও জঙ্গিহানায় নিহত পর্যটকদের পরিবারের পাশে আমরা আছি। আমরা সংহতি জানাই। পাকিস্তানের বিরুদ্ধে আমাদের এই জয় ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করছি।’ এক সংবাদপত্রের খবর অনুযায়ী দুটি বিষয় নিয়ে পাক বোর্ড নালিশ জানিয়েছে। প্রেস মিটে করা সূর্যকুমারের করা মন্তব্য নিয়েও আপত্তি জানিয়েছে পাক ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন: Asia Cup 2025: পাকিস্তানের ‘ভারতবিদ্বেষী’ অঙ্গভঙ্গি, অভিযোগ জানালো ভারত
বিষয়টা দেখার জন্য আইসিসি ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনকে নিয়োগ করা হয়েছে। রিচি রিচার্ডসন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে মেল পাঠিয়েছেন। সেই মেলের বিষয়বস্তু এই যে ভারতীয় অধিনায়ক ক্রিকেটের স্পিরিট নষ্ট করেছেন। যদু সূর্যকুমার তার ভুল মেনে নেন তাহলে তার শুধু জরিমানা হতে পারে আর সেটা না হলে তদন্ত করা হবে। সেই তদন্ত হবে রিচার্ডসনের অধীনে। সেখানে পাক আধিকারিকরাও থাকবেন। সূর্যকুমার যদি ক্রিকেটের স্পিরিট নষ্ট করেছেন প্রমাণিত হয় তাহলে নিষিদ্ধ করা হতে পারে তাকে। তাকে নিষিদ্ধ করার আশঙ্কা থেকে যাচ্ছে (Suryakumar Yadav)।


