Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আবারও টুর্নামেন্ট বয়কটের পথে হাঁটলো পাকিস্তান। বিশ্ব প্যারা অ্যাথলিট চ্যাম্পিয়নশিপে ভারতে আসতে চায় না বলেই নাম প্রত্যাহার পাকিস্তানের (Pakistan)।
টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার (Pakistan)
একের পর এক টুর্নামেন্ট বয়কট করছে পাকিস্তান। হোকি এশিয়া কাপে ভারতে খেলতে আসবে না বলে নাম প্রত্যাহার করে নিয়েছিল পাকিস্তান। এবার বিশ্ব প্যারা অ্যাথলিট চ্যাম্পিয়নশিপ থেকে নিজেদের নাম সরিয়ে নিলো পাকিস্তান। দুই দেশের মধ্যে অশান্ত পরিবেশের কারণে পাকিস্তানের এমন সিদ্ধান্ত বলেই জানা যাচ্ছে। পাকিস্তানের ক্রীড়া বোর্ড জানিয়েছিল তারা ভারতে খেলতে আসবে না, ভারতের তরফেও একই কথা বলা হয়েছিল (Pakistan)।
২৭ সেপ্টেম্বর থেকে বিশ্ব প্যারা অ্যাথলিট চ্যাম্পিয়নশিপ শুরু হতে চলেছে দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে। পেহেলগাঁও জঙ্গি হানার জবাব দিয়েছে ভারত অপারেশন সিঁদুরের মাধ্যমে। তার পরেই দুই দেশের সম্পর্ক তলানিতে। এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ম্যাচের এর প্রভাব পড়তে দেখা গেছে। এশিয়া কাপে সূচি মেনেই খেলা হলেও বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া থেকে বিরত থাকলো পাকিস্তান। বৃহস্পতিবার টুর্নামেন্ট বয়কটের ঘোষণা করেছে কিস্তানের জাতীয় প্যারালিম্পিক কমিটি (Pakistan)।

আরও পড়ুন: Khrushchev MiG-21 : ভারতীয় বায়ুসেনায় মিগ-২১-এর অবসর, অবসান এক যুগের
পাকিস্তান প্রাথমিকভাবে পুরুষদের এফ৩৭ থ্রোয়িং বিভাগে প্যারালিম্পিয়ান হায়দার আলিকে মনোনীত করেছিল বলেই জানিয়েছেন সংস্থার সাধারণ সম্পাদক ইমরান জামিল সামি। তবে নিরাপত্তাজনিত কারণে ও দুই দেশের মধ্যে সম্পর্কের জেরে পাকিস্তান এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে না। ২৭ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।
সংস্থার সাধারণ সম্পাদক জানিয়েছেন ‘আমরা আমাদের প্লেয়ার, টিম ম্যানেজার, ও কোচিং স্টাফদের সুরক্ষার জন্য দলকে এই প্রতিযোগিতায় না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি এর সাথে আরও বলেন রাজনৈতিক পরিস্তিতির কথা মাথায় রেখে দল না পাঠানোর পরামর্শ দিয়েছে আমাদের সরকার (Pakistan)।


