Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শুক্রবারেও পতনের ধারা বজায় থাকলো শেয়ার মার্কেটের। লগ্নিকারীদের চিন্তা বাড়িয়ে সেনসেক্স পড়েছে ৭৩৩ পয়েন্ট ও নিফটি৫০ পড়েছে ২৩৬ পয়েন্ট (Stock Market)।
শুল্ক কাঁটায় শেয়ার বাজারে পতন (Stock Market)
চলতি সপ্তাহের শুরু থেকেই শেয়ার মার্কেটে পতন দেখছে লগ্নিকারীরা। টানা ছ’দিন ধাক্কা খেল শেয়ার বাজার। ভারতের শেয়ার বাজার শুক্রবারে দেখলো বড় পতন। দিনের শেষে বিএসই সেনসেক্স পড়েছে ৭৩৩.২২ পয়েন্ট, ৮০,৪২৬.৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে এই সূচক। নিফটি৫০ পড়েছে ২৩৬.১৫ পয়েন্ট। শুক্রবার নিফটি৫০ শেষ করেছে ২৪,৬৫৪.৭০ পয়েন্টে। এর পাশাপাশি সব ক্ষেত্রেই দেখা গেছে এই টালমাটাল অবস্থা। যার ফলে চিন্তা বাড়িয়েছে লগ্নিকারীদের (Stock Market)।
আমেরিকার শুল্ক বাড়ানোর প্রভাব সরাসরি পড়েছে ভারতের শেয়ার বাজারে। যার কারণেই ধাক্কা খেয়েছে ভারতের শেয়ার বাজার। আমেরিকা ওষুধ আমদানির উপর ১০০% শুল্ক চাপানোর কথা ঘোষণা করার পর থেকেই পতনের মুখে মার্কেট। ১ অক্টোবর থেকে চালু হবে এই শুল্ক নীতি। তার আগে মার্কেট আরও ডাউন হবে কিনা সেটা নিয়ে সাধারণ লগ্নিকারীদের মধ্যে সৃষ্টি হয়েছে আশঙ্কা।
ট্রাম্পের শুল্ক নীতিতে ধাক্কা খেয়েছিল মার্কেট আর সেটার পরেই আবার H1B ভিসার ফি বিপুল হরে বৃদ্ধির কথা জানিয়েছে ট্রাম্প। তার কারণেই নিম্নমুখী ভারতীয় শেয়ার মার্কেট। ব্যাপক হরে সেলিং দেখা গেছে আইটি সেক্টরে। এরপর ওষুধের উপর শুল্ক চাপানোর পরে চিন্তার ভাঁজ বিনিয়োগকারীদের মনে। সেই কারণেই সপ্তাহের ৬ দিনই পতন দেখেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: Horoscope Update: দীপাবলির আগে শনির নক্ষত্র পরিবর্তন, চাপমুক্ত এই ৩ রাশি!
ব্যাপক হরে ধাক্কা খেয়েছে নিফটি৫০-র ইনডাশইন্ড ব্যাঙ্ক, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, আইচার মোটর্স, টাটা স্টিল ও বাজাজ ফিনান্সের স্টক। যদিও পতনের মাঝে খানিকটা আশা জাগিয়েছে এলঅ্যান্ডটি, টাটা মোটর্স, আইটিসি, রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজ এবং মারুতি। এই দিন ২৪ হাজার ৭০০ পয়েন্টের নীচে সূচক নেমে যাওয়ায় আরও পতনের আশঙ্কা রয়েছে বলেই মত বাজার বিশেষজ্ঞদের।
এর পাশাপাশি সেনসেক্সেও পতন দেখা গেছে। ৮০ হাজারের নীচে নেমে যেতে দেখা যায় এই সূচককে। এই সূচকের শক্তিশালী সাপোর্ট জোন ৮০ হাজার থেকে ৭৯ হাজার ৮২৫ পয়েন্ট আর সেটা ব্রেক হয়ে গেলে আরও পতনের সম্ভাবনা রয়েছে বলেই মনে করছেন মার্কেট এক্সপার্ট-রা (Stock Market)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


