Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দ্বিতীয় ট্রেডিং সেশনে নিফটি মিডিয়াএবং নিফটি আইটি সেক্টরে বাদ দিয়ে বাকি সেক্টর শেষ করল গ্রিন জোনে (Banking Stock)।
মঙ্গলে মঙ্গল স্টক মার্কেটের (Banking Stock)
সপ্তাহের শুরুটা ধাক্কা দিয়ে হলেও দ্বিতীয় দিনের শেষে মুখে হাসি ফুটল লগ্নিকারীদের। সোমবারের বড় ধাক্কার পর মঙ্গলবার কতটা ঘুরে দাঁড়াতে পারবে স্টক মার্কেট সেই নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল (Banking Stock)।
তবে মঙ্গলবার স্টক মার্কেটের প্রত্যাবর্তন সফল ছিল। আগের থেকে বেশ খানিকটা ঘুরে দাঁড়িয়েছে শেয়ার মার্কেট। নিফটি৫০ ১১৯.১০ বেড়ে শেষ করেছিল ২৩২৪২.১০ পয়েন্টে। এবং সেনসেক্স ৩৯৪.৫০ পয়েন্ট উঠে দাঁড়ায় ৭৩,৯১৮.৭৬ পয়েন্টে। ব্যাঙ্ক নিফটি-তে উত্থান দেখা গেছে সবচেয়ে বেশি। এই সূচক ১১৩০.৭৫ পয়েন্ট উঠে শেষ করেছে ৫৫১৯৪.৫০ পয়েন্টে।
বেশিরভাগ সেক্টর এই দিন গ্রিন জোনে শেষ করে। শুধু নিফটি মিডিয়া এবং নিফটি আইটি ধাক্কা খেয়েছে। ব্যাপক রিটার্ন দিয়েছে ব্যাঙ্ক নিফটি, নিফটি পিএসএউ ব্যাঙ্ক সেক্টর।

আরও পড়ুন: TMC Councillor: ক্ষমতার অলিন্দে বিলাসের ছোঁয়া, কাউন্সিলরের পার্টি অফিসে ‘মিনি ফ্ল্যাট’
নিফটি ১০০ সূচকে এ দিনের টপ Gainer-এর তালিকায় রয়েছে Bank of Baroda, Canara Bank, Interglobe Aviation, Bajaj Hold and Invest, PNB-এর মতো একাধিক স্টক। আবার টপ Loser-এর মধ্যে রয়েছে ONGC, Titan, NTPC, Power Grid, Tata Power, Tech Mahinra-র মতো একাধিক স্টক।
বিশ্লেষকরা জানিয়েছেন অপরিশোধিত তেলের দাম পড়ে যাওয়া এবং ভূরাজনৈতিক সমস্যা অনেকটাই কমে যাওয়ার ফলে ইতিবাচক প্রভাব পড়েছে শেয়ার মার্কেটে। সাম্প্রতিক ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে মার্কেট তবে এখনও সংশয় পুরো কাটেনি বলেই মনে করছেন এক্সপার্টদের একাংশ (Banking Stock)।


