Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কানাড়া ব্যাঙ্কে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করলো রাষ্ট্রায়ত্ত সংস্থা (Bank Job)।
রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মী নিয়োগ (Bank Job)
প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা কানাড়া ব্যাঙ্ক। ব্যাঙ্কের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তিন হাজারের বেশি শূন্যপদ রয়েছে ব্যাঙ্কে। সংস্থার তরফে জানানো হয়েছে দেশের বিভিন্ন রাজ্যে সংস্থার বিভিন্ন কার্যালয়ে রয়েছে কাজে সুযোগ। অনলাইনে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে (Bank Job)।
কানাড়া ব্যাঙ্কে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (শিক্ষানবিশ) পদে নিয়োগ করা হবে। শূন্যপদ ৩ হাজার ৫০০। যার মধ্যে পশ্চিমবঙ্গের শূন্যপদ ১৫০। এক বছর চলবে নিযুক্তদের প্রশিক্ষণ। অন্যান্য রাজ্যের নিযুক্তরাও প্রশিক্ষণের সুযোগ পাবেন (Bank Job)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আবেদনকারীদের বয়স হতে হবে ২০ বছর থেকে ২৮ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে। আবেদনকারীদের ৬০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক হতে হবে। নিযুক্তদের প্রতি মাসে ১৫ হাজার টাকা বৃত্তি দেওয়া হবে ১৯৬১ সালের শিক্ষানবিশ নিয়ম মেনে। সংশ্লিষ্ট পদে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা স্থানীয় ভাষায়, পারদর্শিতা ও শারীরিক সক্ষমতার ভিত্তিতে যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে।

আরও পড়ুন: Durga Puja 2025 Shasthi: কেন মহালয়া নয়, ষষ্ঠীর বোধনেই শুরু হয় দুর্গাপুজো?
চাকরিপ্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। তারপর সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথিপত্র সহ আবেদন করতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তেরা ছাড়া বাকিদের জন্য আবেদনমূল্য ৫০০ টাকা ধার্য করা হয়েছে। ১২ অক্টোবর আবেদনের শেষ তারিখ। আবেদনের বিষয়ে বিশদে জানতে ব্যাঙ্কের ওয়েবসাইট দেখে নিতে হবে (Bank Job)।


