Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ষষ্ঠীর দিন বৃষ্টির দেখা না মেলায় কলকাতা-সহ (Weather Update) শহরতলির পুজোমণ্ডপগুলিতে মানুষের ঢল নেমেছিল। সপ্তমীর সকালেও আবহাওয়া ছিল একই রকম মেঘলা, কিন্তু বৃষ্টির দেখা নেই-তাতে দর্শনার্থীদের মুখে খুশির হাসি। আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তমীতেও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। ফলে দিনের বেলা ছাতা বা বর্ষাতি ছাড়াই প্রতিমা দর্শনে বেরনোর পরিকল্পনা করতে পারেন মানুষ।
ভারী বৃষ্টির সম্ভাবনা নেই! (Weather Update)
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তমীর দিনে আকাশ (Weather Update) আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও সেটি বিক্ষিপ্তভাবে কিছু নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সঙ্গে থাকতে পারে ৩০–৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।
অষ্টমীতে বাড়বে বৃষ্টি! (Weather Update)
অষ্টমীর দিন থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের আরও (Weather Update) কিছু জেলায়। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গেও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, নবমীর দিন থেকে আবহাওয়ার বড় পরিবর্তন আসতে পারে। কারণ, উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে, যা ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে নবমী ও দশমীর দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টির পরিমাণ বাড়বে।

আরও পড়ুন: Tamil Nadu Stampede: করুরে পদপিষ্টে মৃত ৪০, তোপের মুখে থলপতি বিজয়, উঠছে গ্রেফতারের প্রশ্ন!
বিশেষত, দশমীর দিন কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে দশমীর ভাসান ঘিরে কিছুটা সমস্যায় পড়তে পারেন পুজো উদ্যোক্তারা ও দর্শনার্থীরা। সমুদ্র সংলগ্ন এলাকাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। বঙ্গোপসাগরের উত্তর ও মধ্য অঞ্চলে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনায় মৎস্যজীবীদের বৃহস্পতিবার ও শুক্রবার গভীর সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।


