Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় ক্রিকেট দল (Amitabh Bachchan) ফের একবার প্রমাণ করল, এশিয়ার সেরা তারাই। পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ফাইনালে জিতে নবমবারের মতো এশিয়া কাপের ট্রফি ঘরে তুলল টিম ইন্ডিয়া। রবিবারের ম্যাচে দুরন্ত অর্ধশতরান করে ভারতকে জয়ের পথে নিয়ে যান তিলক বর্মা। শেষ ওভারের আগে ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত, আর গোটা দেশজুড়ে শুরু হয় উৎসবের আবহ।
ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা (Amitabh Bachchan)
এই ঐতিহাসিক জয়ের পর শুধু সাধারণ মানুষই নয়, বলিউড (Amitabh Bachchan) তারকারাও ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় প্রতিক্রিয়া দিয়েছেন অমিতাভ বচ্চন। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে রসিকতা করে তিনি লেখেন,
“আমরা জিতে গিয়েছি। খুব ভালো খেলেছ ‘অভিষেক বচ্চন’, ওখানে জিভ হোঁচট খায়, আর এখানে কোনও ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ছাড়াই শত্রুদের হারিয়ে দিয়েছ। মুখ বন্ধ ওদের একদম!”
নেটদুনিয়া সে ভুল ভোলেনি (Amitabh Bachchan)
এই মন্তব্য যে কার উদ্দেশে, তা বুঝে নিতে (Amitabh Bachchan) বাকি নেই কারও। কিছুদিন আগে পাকিস্তানের একটি টিভি আলোচনায়, প্রাক্তন পাক গতি তারকা শোয়েব আখতার ভুলবশত ভারতীয় ব্যাটার অভিষেক শর্মার বদলে অভিষেক বচ্চনের নাম বলে ফেলেন। বলেন,
“যদি অভিষেক বচ্চনকে তাড়াতাড়ি আউট করা যায়, তাহলে ভারতের মিডল অর্ডার চাপের মুখে পড়বে!” তাঁর সেই মন্তব্য সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়, এবং সঞ্চালক সহ অন্য অতিথিদের হস্তক্ষেপে ভুল শুধরানো হয়। তবে নেটদুনিয়া সে ভুল ভোলেনি।

অভিষেকের উত্তর
অভিষেক বচ্চন নিজেও বিষয়টি হালকাভাবে নেন। এক্স হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) তিনি মজা করে লেখেন,
“স্যার, সর্বোচ্চ সম্মান রেখেই বলছি, পাকিস্তানের বোলাররা আমাকে আউট করতে পারবে না। কারণ আমি তো ক্রিকেটই খেলি না!”
আরও পড়ুন: Nilankur Mukherjee: সপ্তমীতে নীলাঙ্কুরের ভরসা ট্র্যাক প্যান্ট! ঘুরতে যাবেন বিশেষ বন্ধুর সাথে
শোয়েবের সেই ভুলের রেশ এখনও কাটেনি, আর সেই সুযোগেই এবার কটাক্ষের ছুড়ি চালালেন বিগ বি নিজে। ভারত যখন টানা তিনবার পাকিস্তানকে হারিয়ে হ্যাটট্রিক করে কাপ জিতেছে, তখন অমিতাভের এমন ব্যঙ্গাত্মক পোস্ট নতুন করে হাস্যরসের জন্ম দিল। উল্লেখযোগ্যভাবে, ভারত এবারের টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে তিনবার খেলেছে এবং তিনবারই জয় লাভ করেছে। শ্রীলঙ্কার ৬টি শিরোপা এবং পাকিস্তানের ২টি ট্রফির তুলনায় ভারতের এই নবম এশিয়া কাপ জয় নিঃসন্দেহে এক নজির।


