Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আফগানিস্তানে তালিবান (Afghanistan News) ফের ক্ষমতায় আসার পর থেকেই নাগরিক স্বাধীনতা একের পর এক খর্ব হয়েছে। সমাজজীবনের প্রতিটি স্তরে কড়া নিষেধাজ্ঞা জারি করে চলছে দমননীতি। আর তার সবচেয়ে করুণ প্রভাব পড়েছে নারীদের উপর। ঘরবন্দি, শিক্ষা-চ্যুত, কাজ থেকে বঞ্চিত -তালিবান শাসনে তাঁদের জীবন কার্যত অন্ধকারে। এবার সেই অন্ধকার আরও গাঢ় করে দিল তালিবানদের নতুন সিদ্ধান্ত-দেশজুড়ে ইন্টারনেট এবং মোবাইল পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
বিভিন্ন প্রদেশে ইন্টারনেট পরিষেবা দুর্বল (Afghanistan News)
সোমবার, ২৯শে সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে এই (Afghanistan News) নির্দেশ। দেশের একাধিক শহর, যেমন কাবুল, হেরাত, মাজার-ই-শরিফ ও উরুজগানে বন্ধ করে দেওয়া হয়েছে ফাইবার-অপটিক ইন্টারনেট পরিষেবা। কিছু জায়গায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট সচল থাকলেও, সিগন্যাল টাওয়ার বন্ধ হয়ে যাওয়ার পর তা পুরোপুরি অচল হয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরেই বিভিন্ন প্রদেশে ইন্টারনেট পরিষেবা দুর্বল হয়ে পড়ছিল। এবার একেবারে তা বন্ধ করে দেওয়ায়, নাগরিক জীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।
নাগরিক জীবনে চরম দুর্ভোগ (Afghanistan News)
এই সিদ্ধান্তের ফলে শুধু ব্যক্তিগত যোগাযোগ বা তথ্যপ্রাপ্তির পথই বন্ধ (Afghanistan News) হয়নি, ব্যাহত হচ্ছে জরুরি পরিষেবাও। ব্যাঙ্কিং ব্যবস্থা, অনলাইন টিকিট বুকিং, এমনকি সরকারি ও বেসরকারি কাজও থমকে গেছে। কাবুল বিমানবন্দর থেকে অন্তত আটটি নির্ধারিত উড়ান বাতিল হয়েছে বলে জানিয়েছে ফ্লাইট ট্র্যাকিং সংস্থা Flightradar24। স্থানীয়রা জানাচ্ছেন, সোমবার বিকেল ৫টার পর থেকেই বন্ধ হয়ে যায় ইন্টারনেট সংযোগ।
পরিকল্পিত ‘নির্বাসন’ কৌশল
এই ঘটনাকে শুধু একটি প্রযুক্তিগত সমস্যা হিসেবে না দেখে অনেকেই বলছেন, এটি একটি পরিকল্পিত ‘নির্বাসন’ কৌশল। তালিবান সরকারের উদ্দেশ্য, আফগান জনগণকে বাইরের বিশ্ব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন রাখা। যাতে না তাঁরা বিশ্ব সংবাদ জানতে পারেন, না-ই বা নিজেদের দুর্দশার কথা বাইরের পৃথিবীকে জানাতে পারেন।
নারীদের শিক্ষার অধিকার খর্ব
২০২১ সালে ক্ষমতায় ফিরে আসার পর থেকেই তালিবান তাদের নিজস্ব কঠোর শরিয়া ব্যাখ্যার উপর ভিত্তি করে ধারাবাহিকভাবে নিষেধাজ্ঞা আরোপ করছে। নারীদের শিক্ষার অধিকার খর্ব করে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ে তাঁদের লেখা বই নিষিদ্ধ করা হয়েছে। এমনকি যৌন হয়রানির বিরুদ্ধে শিক্ষাদানকেও বেআইনি ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: Weather Update: অষ্টমীতে রোদের দেখা, পুজোয় বাকি দিন কি বৃষ্টি হবে?
তালিবান শাসকেরা নির্বিকার
মানবাধিকার লঙ্ঘনের এমন উদাহরণে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়লেও, তালিবান শাসকেরা নির্বিকার। তথ্যের জানলা বন্ধ করে এবার তারা আফগান জনগণকে একপ্রকার ‘কারাগারে’ বন্দি করে ফেলেছে-যেখানে আলো নেই, শব্দ নেই, খবর নেই। আর সবচেয়ে ভয়ঙ্কর, প্রতিবাদ করার কোনও পথও নেই।


