Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ষষ্ঠী ও সপ্তমীতে আবহাওয়া (Weather) অনুকূল থাকলেও অষ্টমীর দিনে কলকাতায় ছেদ পড়তে চলেছে সেই ধারাবাহিকতায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১২টা থেকে শুরু হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি, যা চলতে পারে ২-৩ ঘণ্টা পর্যন্ত। দক্ষিণ কলকাতায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মাঝারি বৃষ্টির পূর্বাভাস (Weather)
এই দিন শুধু কলকাতাই নয়, দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলায়ও (Weather) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমান, হুগলি, পুরুলিয়া, মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এই পাঁচ জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ঝোড়ো হাওয়ার আশঙ্কাও থাকছে-ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে দমকা হাওয়া।

ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা (Weather)
তবে মঙ্গলবার এখনও পর্যন্ত কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই (Weather) বলে আশ্বস্ত করেছে দফতর। ফলে অষ্টমীর সকালে যারা ঠাকুর দেখতে বেরিয়েছেন, তারা অল্প বৃষ্টিতেই ফিরতে পারবেন ছাতার আড়ালে। আবহাওয়ার পরিবর্তনের পিছনে রয়েছে সমুদ্র থেকে আসা নতুন ঘূর্ণাবর্ত। অষ্টমীর দিন উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি নবমীর মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। এর জেরে নবমী ও দশমীতে দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে।
আরও পড়ুন: Afghanistan News: তথ্যের জানলায় তালা, আফগানিস্তানে বন্ধ ইন্টারনেট!
ভারী বৃষ্টির সতর্কতা জারি
বিশেষত দশমীতে পরিস্থিতি আরও জটিল হতে পারে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় জারি হয়েছে কমলা সতর্কতা।


