Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গান্ধী জয়ন্তীর ঠিক প্রাক্কালে ঘটল এক (Mahatma Gandhi) ন্যক্কারজনক ঘটনা। লন্ডনের বুকে, যেখানে প্রতি বছর ২ অক্টোবর শ্রদ্ধা জানানো হয় মহাত্মা গান্ধীকে, সেই শহরেই এবার হামলার শিকার হলেন অহিংসার প্রবক্তা। সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, লন্ডনের ট্যাভিস্টক স্কোয়ারে অবস্থিত গান্ধী মূর্তি ভাঙচুর করে একদল দুষ্কৃতি। শুধু মূর্তিই নয়, সেই সঙ্গে করা হয় গ্রাফিতি-যাতে লেখা হয়েছে একাধিক ভারতবিরোধী ও উস্কানিমূলক মন্তব্য। বেদির উপরও লেখা হয়েছে অপমানজনক বাক্য।
গভীর উদ্বেগ এবং তীব্র ক্ষোভ (Mahatma Gandhi)
এই ঘটনায় গভীর উদ্বেগ এবং তীব্র ক্ষোভ প্রকাশ করেছে লন্ডনে (Mahatma Gandhi) অবস্থিত ভারতীয় হাইকমিশন। তারা এক বিবৃতিতে জানায়, এই ঘটনা শুধু একটি মূর্তির উপর হামলা নয়, বরং এটি মহাত্মা গান্ধীর অহিংসার ভাবনার উপর সরাসরি আঘাত। আন্তর্জাতিক অহিংসা দিবসের তিন দিন আগে এই হামলা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ভারত।
ট্যাভিস্টক স্কোয়ারে স্থাপন (Mahatma Gandhi)
হাইকমিশনের তরফে বলা হয়েছে, “এই জঘন্য ঘটনায় আমরা (Mahatma Gandhi) মর্মাহত। ব্রিটিশ প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। আমাদের প্রতিনিধি দল ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে এবং মূর্তিটি পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে।” উল্লেখযোগ্য, এই ব্রোঞ্জ মূর্তিটি ১৯৬৮ সালে ট্যাভিস্টক স্কোয়ারে স্থাপন করা হয়। গান্ধীজি তাঁর ছাত্রজীবনে লন্ডনে আইনের পাঠ নিয়েছিলেন। সেই ঐতিহাসিক পরিপ্রেক্ষিতে স্থাপিত হয় এই মূর্তি। এর ভিত্তিপটে লেখা রয়েছে: “মহাত্মা গান্ধী, ১৮৬৯–১৯৪৮”।
পুষ্পার্ঘ্য অর্পণ ও বিভিন্ন অনুষ্ঠান আয়োজন
প্রতিবছর এই মূর্তির পাদদেশে ২ অক্টোবর গান্ধীজির জন্মদিন উপলক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ ও বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়। রাষ্ট্রসংঘও এই দিনটিকে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে ঘোষণা করেছে। এই স্মৃতিস্তম্ভ শুধু ভারতীয়দের আবেগ নয়, বিশ্বজুড়ে গান্ধী ভাবনার প্রতীক। তাই এমন ঘটনাকে নিছক নাশকতা নয়, বরং এক আন্তর্জাতিক বার্তার উপর আক্রমণ বলেই মনে করছে ভারতীয় দূতাবাস।

আরও পড়ুন: Mallika Banerjee: অষ্টমীর সাজে নয়, মনের রংমিলান্তিতে মল্লিকা-রুদ্র!
ঘটনার তদন্তে ইতিমধ্যেই নেমেছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ ও স্থানীয় ক্যামডেন কাউন্সিল। কারা এই ঘটনা ঘটাল, তাদের উদ্দেশ্য কী, তা জানার চেষ্টা চলছে।


