Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সোমবার সকালে আচমকাই ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা (Earthquake)। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস -এর প্রাথমিক তথ্য অনুযায়ী, ভোর ৫টা ৩৫ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। সে সময় অধিকাংশ মানুষ গভীর ঘুমে থাকলেও, হঠাৎ মাটি কেঁপে উঠতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু মানুষ নিরাপত্তার খোঁজে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

রিখটার স্কেলে মাত্রা ৪.৮ (Earthquake)
GFZ জানায়, এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৮। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জম্মু-কাশ্মীরের বুদগাম জেলা। মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে, ৩৩.৯° উত্তর অক্ষাংশ এবং ৭৪.৭৬° পূর্ব দ্রাঘিমাংশে ছিল এর উৎসস্থল।
একাধিক এলাকায় অনুভূত কম্পন (Earthquake)
ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে মাত্র, ৪ কিলোমিটার দক্ষিণে চরার-ই-শরিফ, ১৩ কিলোমিটার পূর্বে পুলওয়ামা, এবং প্রায় ২১ কিলোমিটার দূরে শ্রীনগর অবস্থিত। এই সমস্ত অঞ্চল ছাড়াও শোপিয়ান ও সংলগ্ন এলাকাগুলিতেও ভূকম্পন অনুভূত হয়েছে। ভোররাতে কম্পন হওয়ায় আতঙ্কের মাত্রা ছিল বেশি, যদিও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই (Earthquake)
এই ভূমিকম্পের ফলে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানা গেছে। তবে ভূমিকম্প প্রবণ এলাকায় বসবাসকারী মানুষদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই দিনে দেশের অন্য প্রান্তেও ভূমিকম্পের খবর মিলেছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS)-র তথ্য অনুযায়ী, সোমবার ভোর ৩টা ৩১ মিনিটে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়।
আরও পড়ুন: Potato Benefits: আলু খাওয়া কি ভালো?
আন্দামানের ভূমিকম্পের মাত্রা
আন্দামানের ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৬। এর কেন্দ্রস্থল ছিল নিকোবর অঞ্চলে, মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে। যদিও এই কম্পনও তুলনামূলকভাবে দুর্বল ছিল, তবুও দ্বীপাঞ্চলে বসবাসকারী মানুষদের মধ্যে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়।



