Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মোহনা মাইতি (Mohona Maiti), যিনি “তুই আমার হিরো” ধারাবাহিকে ‘আরশি’ চরিত্রে অভিনয় করছেন। এবারের অর্থাৎ ২০২৫ এ দুর্গাপুজো কাটাচ্ছেন একেবারেই ঘরোয়া ভাবে, বাবা-মা’র সঙ্গেই। সারা বছর কাজের ব্যস্ততা থাকলেও পুজোর ক’টা দিন শুধুই নিজের জন্য, পরিবারের জন্য বরাদ্দ রাখেন মোহনা। এবারও তার ব্যতিক্রম হয়নি। ষষ্ঠী থেকেই শুরু হয়েছে তাঁর ছুটি, আর নবমী তাঁর কাছে এক ভিন্ন রকমের আনন্দ । কী প্ল্যান আছে নবমীতে ? কোন লুকে ধরা দেবেন অভিনেত্রী? তিনি কী স্ট্রিট ফুড খান? এমনই নানা প্রশ্নের উত্তর দিলেন ট্রাইব টিভির সাক্ষাৎকারে।

স্পেশাল হয়ে ওঠা (Mohona Maiti)
নবমী মানেই মোহনার (Mohona) কাছে বিশেষ কিছু। এই দিনে বাবার হাতে তৈরি মটন তাঁর সবচেয়ে প্রিয় খাবার। অভিনেত্রীর কথায়, “নবমীর মেনুতে বাবার রান্না করা মটন না থাকলে পুজো অসম্পূর্ণ। বাবার হাতের স্বাদ অন্যরকম ।”

নবমীর লুক (Mohona Maiti)
সাজ নিয়েও মোহনার পরিকল্পনা রয়েছে। নবমীর জন্য আগেভাগেই ঠিক করেছেন ইন্দো-ওয়েস্টার্ন পরবেন। যদিও আগে বলেছিলেন , সবদিনের পোশাক চূড়ান্ত হয়নি, মা আর মেয়ে মিলে একসাথে ঠিক করবেন কোন দিন কি সাজে সাজবেন। কারণ কাজের চাপ ছিল। তবে মাকে নিয়ে বসেই ঠিক করবেন কোন দিন কি পরবেন। অষ্টমীতে অবশ্য শাড়ি ছাড়া ভাবতেই পারেন না তিনি। “শাড়ি না পরলে অষ্টমী হয় না, বলে মনে করেন অভিনেত্রী।

বাবা মায়ের কাছে বায়না (Mohona Maiti)
স্ট্রিট ফুড নিয়ে মোহনার (Mohona) পছন্দ-অপছন্দও বেশ আলাদা। সবার প্রিয় ফুচকা,অভিনেত্রীর একেবারেই পছন্দ নয়! অভিনেত্রী বলেন, “ফুচকা পছন্দ করি না শুনে সবাই অবাক হয়, কিন্তু এটা একদম সত্যি। তবে নির্দিষ্ট কয়েকটি দোকানের মোমো খেতে খুব ভালো লাগে। রোলও খাই, তবে তেলে ভাজা খাবার পছন্দ নয়।”
এবারের পুজোয় বাবা-মা কিছুই নেননি মোহনার কাছ থেকে। কারণ, কিছুদিন আগেই তাঁদের বিবাহবার্ষিকীতে মোহনা উপহার হিসেবে দিয়েছিলেন দামি ঘড়ি। সেই উপহারের পর বাবা-মা আর কিছু নিতে রাজি হননি। “হাজার হোক বাবা-মা, বাবা-মায়েরা এমনই হয়ে থাকেন”, বললেন অভিনেত্রী।
বড় পাওনা (Mohona Maiti)
প্যান্ডেল হপিং অবশ্য এখন তাঁর জন্য আগের মতো সহজ নয়। অভিনেত্রী বলেন, মাস্ক পরে বেরোলেও প্যান্ডেলে গেলে অনেকেই চিনে ফেলেন। যদিও সেটা একটা বড় পাওনা , বলে মনে করেন মোহনা। তবে যখন ইন্ডাস্ট্রিতে ছিলেন না, তখনকার সেই সাদাসিধে পুজোর দিনগুলো খুব মিস করেন অভিনেত্রী। তাই পুজোর কটা দিন বাবা-মায়ের সাথে একান্তে সময় কাটানোর জন্যই মুখে মাস্ক পরে যান অভিনেত্রী।
আরও পড়ুন: Durga Puja Weather: নিম্নচাপের প্রভাবে ঝড়বৃষ্টিতে কি ভেসে যাবে নবমী?
আনন্দের মুহূর্ত
নবমীর এই বিশেষ দিনে, মোহনার দিন কাটছে একেবারে পারিবারিক পরিবেশে, খাওয়া-দাওয়া, হাসি-মজা আর শৈশবের স্মৃতি রোমন্থন করে। পর্দার ‘আরশি ‘ চরিত্র যতই গ্ল্যামারাস হোক না কেন, বাস্তবের মোহনা একেবারে মাটির কাছের মেয়ে। এবারের পুজোতেও তাঁর সবচেয়ে বড় পাওয়া পরিবার, বাবা-মায়ের সঙ্গ আর কিছু চেনা আনন্দের মুহূর্ত।



