Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টানা ৮ সেশনে পতনের মুখ দেখেছে শেয়ার মার্কেট। অবশেষে কিছুটা উঠে দাঁড়িয়েছে শেয়ার বাজার (Stock Market)।
ঘুরে দাঁড়ালো শেয়ার বাজার (Stock Market)
টানা ৮ ট্রেডিং সেশনে পতনের ধারা অব্যাহত ছিল শেয়ার বাজারের। শেয়ার বাজারের এই পতন চিন্তা বাড়াচ্ছিল লগ্নিকারীদের। অবশষে বুধবার ঘুরে দাঁড়ালো শেয়ার মার্কেট। বড় অঙ্কের বৃদ্ধি হয়েছে দেশের দুই ইনডেক্সের। সেনসেক্স বেড়েছে ০.৮৯ শতাংশ বা ৭১৬ পয়েন্ট। যার জেরে সেনসেক্স রয়েছে ৮০,৯৮৩ পয়েন্টে। নিফটি৫০ বেড়েছে ২২৫ পয়েন্ট বা ০.৯২ শতাংশ। এই বৃদ্ধির ফলে নীফটি৫০ রয়েছে ২৪,৮৩৬ পয়েন্টে (Stock Market)।
পজিটিভ রয়েছে নিফটি৫০ ও সেনসেক্স আর তাছাড়াও দুই স্টক এক্সচেঞ্জেই প্রায় সব সেক্টরাল ইনডেক্স পজিটিভ রয়েছে। নিফটিতে পিএসইউ ব্যাঙ্ক বাদ দিয়ে পয়েন্ট বেড়েছে বাকি সমস্ত সেক্টরাল ইনডেক্সের। নিফটিতে ফার্মা, ব্যাঙ্ক, রিয়েলটি, অটো, আইটি, ক্যাপিটাল মার্কেট, এফএমসিজি, এনার্জির মতো গুরুত্বপূর্ণ সেক্টরাল সূচকেরও বৃদ্ধি হয়েছে। বুধবার ট্রেডিং সেশনে ভাল পারফর্ম করেছে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ ইনডেক্সগুলিও।
শেয়ার মার্কেট ঘুরে দাঁড়ানোর পিছনে রিজার্ভ ব্যাঙ্কের সাম্প্রতিক ঘোষণা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেই মনে করছেন মার্কেট এক্সপার্টরা। ৩ দিন ধরে চলা আইবিআই-এর মুদ্রানীতি কমিটি বৈঠকের পর রেপো রেট অপরিবর্তিত রাখার কথা ঘোষণা করেছে। অর্থনীতির বৃদ্ধি সচল রাখেত একাধিক পদক্ষেপের কথা জানানো হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে। এর জেরেই আবার গা ঝাড়া দিয়ে উঠেছে শেয়ার মার্কেট।

আরও পড়ুন: DA Hike : ৩ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত কেন্দ্রের
জিওজিৎ ইনভেস্টমেন্টের রিসার্চ হেড বিনোদ নায়ার জানান বিনিয়োগকারীরা যা আশা করছিলেন তার অনেকটাই পূরণ হয়েছে। অক্টোবর মাসে আরবিআই-এর গলায় পজিটিভ সুর শোনা গেছে। তাছাড়া রিজার্ভ ব্যাঙ্কের পূর্বাভাসে জিডিপি বৃদ্ধির হার ৬.৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬.৮ শতাংশ করার ফলে বাজার অনেকটাই পজিটিভ হয়েছে বলেই মত বিশেষজ্ঞদের (Stock Market)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


