Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: আন্তর্জাতিক ক্রিকেটে ভবিষ্যৎ নিয়ে চলা জল্পনা ও নির্বাচকদের সঙ্গে দূরত্বের গুঞ্জনের মাঝেই টেলিভিশন দুনিয়ায় পা রাখতে চলেছেন ভারতীয় দলের এক দিনের দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। খুব শীঘ্রই সনি এন্টারটেনমেন্ট টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভ-এ একটি নতুন রিয়্যালিটি শো-এর মাধ্যমে তাঁর এই বিনোদনমূলক যাত্রা শুরু হতে চলেছে।
প্রোমো নিয়ে চর্চা (Rohit Sharma)
চ্যানেল সূত্রে জানানো হয়েছে, পর্দায় আসতে চলেছে বহু প্রতীক্ষিত ‘দ্যা রোহিত শর্মা শো’। যদিও অনুষ্ঠানটির মূল বিষয়বস্তু বা বিন্যাস কেমন হবে, সে বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষ এখনও পুরোপুরি মুখ খোলেনি। তবে এটিকে টেলিভিশনের অন্যতম ‘সবচেয়ে বড় বিনোদনমূলক অভিষেক’ হিসেবে তুলে ধরা হচ্ছে।
মে মাসে মুক্তি (Rohit Sharma)
গত মে মাসে মুক্তি প্রোমো ভিডিওগুলিতে রোহিতের বেশ কিছু জনপ্রিয় মুহূর্তকে তুলে ধরা হয়েছে। বিশেষ করে মাঠে ফিল্ডারদের উদ্দেশে তাঁর বলা সেই ভাইরাল উক্তি— “কেউ বাগানে ঘোরাঘুরি করবে না”—প্রোমোতে বেশ গুরুত্ব পেয়েছে। প্রোমোর শ্যুটিংয়ের একটি ভিডিয়োয় রোহিতকে ক্যামেরার কোণ ও অন্যান্য খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখতে দেখা গিয়েছে। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘‘আমার বলা দুটো বাক্য এত ভাইরাল হয়েছে, তা হলে ভাবুন আমার শো সম্প্রচার হলে কী হবে!’’
ক্রিকেট ভবিষ্যৎ (Rohit Sharma)
৩৯ বছর বয়সি রোহিত শর্মা ইতিমধ্যে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং বর্তমানে কেবল এক দিনের ক্রিকেট খেলছেন। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলার ইচ্ছে প্রকাশ করলেও, প্রধান নির্বাচক অজিত আগরকরের সঙ্গে তাঁর পরিকল্পনা নিয়ে মতপার্থক্যের গুঞ্জন শোনা গিয়েছে। ইংল্যান্ড সফরে স্পষ্ট বার্তা পাওয়ার পর রোহিতের ব্যাট থেকে শেষ ওয়ানডে ম্যাচে ১৩৮ রানের দুর্দান্ত ইনিংস এসেছিল।
আরও পড়ুন: Hardik Pandya: হার্দিক পান্ডিয়ার ঘর ওয়াপসি ড্রামা, ক্যাপ্টেন্সি নাকি প্যাক আপ!
অবসর ঘিরে জল্পনা (Rohit Sharma)
ক্রিকেটের পাশাপাশি রোহিতের (Rohit Sharma) এই নতুন টেলিভিশন ইনিংস শুরু করায় ক্রিকেটপ্রেমীদের একাংশের মধ্যে তাঁর অবসর ঘিরে জল্পনা উঠেছে। অতীতে সৌরভ গঙ্গোপাধ্যায় যেভাবে খেলাধুলার পাশাপাশি মিডিয়া জগতের সঙ্গে যুক্ত ছিলেন, রোহিতও কি তবে সেই পথেই হাঁটার প্রস্তুতি নিচ্ছেন—তা নিয়ে এখন জোর চর্চা চলছে ক্রিকেট মহলে।



