Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এই সংস্থার IPO-র সাবস্ক্রিপশন শুরু হয়ে গেছে। আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত (IPO)।
এই আইপিও-তে লগ্নি কতটা লাভজনক? (IPO)
চলতি সপ্তাহে দেশের প্রাইমারি মার্কেটে আসতে চলেছে আইপিও ঝড়। এই সপ্তাহে সাবস্ক্রিপশন চলবে মোট ২০টি আইপিও-র। যার মধ্যে অ্যাডভান্সড অ্যাগ্রোলাইফ লিমিটেডের সাবস্ক্রিপশন শুরু হয়েছে মঙ্গলবার থেকে। এই সংস্থার IPO-র জন্য আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত। এই সংস্থার স্টকের লিস্টিং হবে ৮ অক্টোবর বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (IPO)।
অ্যাডভান্সড অ্যাগ্রোলাইফ লিমিটেড আইপিও-র মাধ্যমে বাজার থেকে ১৯২ কোটি ৬৮ লক্ষ টাকা তুলবে। যার কারণে ফ্রেশ শেয়ার ইস্যু করা হয়েছে ১ কোটি ৯৩ লক্ষ। এই সংস্থার আইপিও-তে কোনও অফার-ফর-সেল কম্পোনেন্ট থাকছে না। বাজারে সমস্তটাই ফ্রেশ শেয়ার ইস্যু করা হয়েছে।
অ্যাডভান্সড অ্যাগ্রোলাইফ লিমিটেডের আইপিও-র ইস্যু প্রাইস ৯৫ টাকা থেকে ১০০ টাকা। আইপিও-র লট তৈরি হবে ১৫০টি শেয়ার নিয়ে। অর্থাৎ যদি খুচরো বিনিয়োগকারীরা এই সংস্থার আইপিও-তে লগ্নি করতে চান তবে নূন্যতম খরচ হবে ১৫,০০০ টাকা। ই আইপিও-র সাবস্ক্রিপশন শুরুর দিনে গ্রে মার্কেট প্রিমিয়াম রয়েছে ১০ টাকা। অর্থাৎ জিএমপি ইস্যু প্রাইসের থেকে ১০ টাকা বেশি দামে লিস্টিং হতে পারে এই সংস্থার স্টকের।

আরও পড়ুন: Sreemoyee Chattoraj: দশমীতে শ্রীময়ীর দ্বিগুণ আনন্দ, কৃষভিকে নিয়ে বিশেষ প্ল্যান
গত অর্থবর্ষে এই সংস্থার ব্যবসার খুব উল্লেখযোগ্য বৃদ্ধি না হলেও অপারেশনে ধারাবাহিকতা রয়েছে বলেই মত বাজার বিশেষজ্ঞদের। আইপিও-র মাধ্যমে ওঠা টাকা ক্যাপিটাল হিসেবে ব্যবহার করবে এই কোম্পানি। মার্কেট এক্সপার্টরা জানাচ্ছেন এই সংস্থার আইপিও-তে উচ্চ ঝুঁকি নিতে সক্ষম বিনিয়োগকারীরা শর্ট টার্মের জন্য লগ্নি করতে পারেন। সাধারণ লগ্নিকারীদের জন্য এই সংস্থায় লগ্নির বিষয়ে কিছুটা সাবধানী হওয়ার পরামর্শ দিচ্ছেন মার্কেট এক্সপার্টরা (IPO)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


