Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিলামে দল পেলেন না রবিচন্দ্রন অশ্বিন। অবাক হয়েছেন ক্রিকেটপ্রেমীরাও (Ravichandran Ashwin)।
দল পেলেন না অশ্বিন (Ravichandran Ashwin)
ভারতের প্রাক্তন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন গত মাসেই অবসর নিয়েছেন আইপিএল থেকে। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য এমন সিদ্ধান্ত বলেই জানা গিয়েছিল। একাধিক রিপোর্টে প্রকাশ বিগ ব্যাশ লিগে তিনি খেলবেন সিডনি থান্ডার্সের হয়ে। তার আগেই শিরোনামে অশ্বিন। ILT20-এর অকশনে অবিক্রিত থাকলেন ভারতের এই প্রাক্তন তারকা স্পিনার (Ravichandran Ashwin)।
শোনা যাচ্ছে তিনি নাকি টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। যদিও এই বিষয়ে অশ্বিন বা ILT20 আয়োজকদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বিবৃতি পাওয়া যায় নি। একমাত্র প্লেয়ার হিসেবে অশ্বিনেরই বেস প্রাইস ছিল ছয় অক্ষরের। যা ১২০,০০০ মার্কিন ডলার। কিন্তু কোনও ফ্র্যাঞ্চাইজি তাকে নিতে আগ্রহ প্রকাশ করেনি। তবে এখনও তার খেলার সম্ভাবনা থাকছে। ওয়াইল্ড কার্ড হিসেবে এখনও তার থাকছে খেলার সুযোগ। তবে তার অবিক্রিত থাকার বিষয়ে জল্পনা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে।

আরও পড়ুন: Abhishek Sharma: এশিয়া কাপের পর এবার ICC র্যাঙ্কিংয়েও দাপট, ভাঙলেন ‘বিরাট’ রেকর্ড
লাইভ নিলাম চলাকালীন নিউজিল্যান্ডের ক্রিকেটার ও ধারাভাষ্যকর সাইমন ডুল বলেন ‘আমরা শুনেছি শেষ মুহূর্তে ও নাম তুলে নিয়েছে। আমাদের কাছে যেটা বড় চমক। নিলামে কী চলছে ও ফ্র্যাঞ্চাইজিদের কাছে কত টাকা আছে সেটা আগে বুঝতে হবে। ৪০০,০০০ মার্কিন ডলার বাকি ছিল সাইন থেকে চার দলের। সবার লক্ষ্য ছিল প্লেয়ার কেনা, আমার মনে হয় না কেও টাকা ফেরত নিয়ে যেতে চেয়েছিল।’
সাইমন ডুল এর সাথে আরও যোগ করেন ‘অশ্বিন যদি শেষ মিনিটে নিজেকে সরিয়ে নিয়ে থাকে তাহলে হয়তো ও নিলামের পরিস্থিতি বোঝেনি।’ তিনি বলেন অনেকেই অশ্বিনকে নেওয়ার চেষ্টা করতো। এই খবর প্রকাশ্যে আসার পর থেকে অবাক হয়েছেন ক্রিকেটপ্রেমীরাও (Ravichandran Ashwin)।


