Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রেড রোডে এবারের দুর্গাপুজোর সমাপ্তি অনুষ্ঠান হিসেবে আয়োজন করা হচ্ছে বর্ণাঢ্য দুর্গাপুজো কার্নিভ্যাল (Durga Puja Carnival 2026)। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত সেরা সেরা প্রতিমা এই কার্নিভ্যালে প্রদর্শিত হবে। বহু দর্শক সরাসরি রেড রোডে উপস্থিত হয়ে এই অনন্য আয়োজন প্রত্যক্ষ করবেন। ফলে শহরে বিশাল ভিড়ের পাশাপাশি যানবাহনের উপরও নিয়ন্ত্রণ আরোপ করা হবে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে লালবাজার।

মালবাহী গাড়ির নিয়ন্ত্রণ (Durga Puja Carnival 2026)
দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত এজেসি বোস রোডে এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং, নিউ রোড, লাভার্স লেন, রেড রোডে পণ্যবাহী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বিকেল ৩টার পর থেকে আবার বলবৎ থাকবে ৯ সেপ্টেম্বরের জারি করা নির্দেশিকা।

খিদিরপুর রোডে যান চলাচল (Durga Puja Carnival 2026)
দুপুর ২টো থেকে কার্নিভ্যাল শেষ না হওয়া পর্যন্ত হেস্টিংস ক্রসিং থেকে লাভার্স লেন পর্যন্ত খিদিরপুর রোডে যান চলাচল বন্ধ থাকবে। একমাত্র কার্নিভ্যালে অংশগ্রহণকারী গাড়িগুলিই চলাচলের অনুমতি পাবে।
অন্যান্য যানবাহনকে বিকল্প হিসেবে বিদ্যাসাগর সেতু ব্যবহার করতে হবে।
জওহরলাল নেহরু রোডে নিয়ন্ত্রণ (Durga Puja Carnival 2026)
দুপুর ২টা থেকে জওহরলাল নেহরু রোড ক্রসিং থেকে মেয়ো রোড (ওয়েস্ট বাউন্ড) যান চলাচল বন্ধ থাকবে।
রেড রোড এবং আশপাশের রাস্তা বন্ধ
দুপুর ২টা থেকে রেড রোড, লাভার্স লেন, কুইনসওয়ে, পলাশি গেট রোড, এসপ্ল্যানেড র্যাম্প সম্পূর্ণভাবে যান চলাচলের জন্য বন্ধ থাকবে।
দর্শকদের জন্য ব্যবস্থা (Durga Puja Carnival 2026)
যারা হেঁটে কার্নিভ্যাল দেখতে আসবেন, তারা এজেসি বোস রোড, চৌরঙ্গি রোড, আউট্রাম রোড, মেয়ো রোড বা আর.আর. অ্যাভিনিউ ব্যবহার করে রেড রোডে পৌঁছতে পারবেন।
আরও পড়ুন: Kanakdurga Jhargram: চারশো বছরেরও পুরনো কনকদুর্গা মন্দির কেন এত রহস্যঘেরা?
গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা (Durga Puja Carnival 2026)
দুপুর ১২টা থেকে দর্শনার্থীদের জন্য গাড়ি পার্কিংয়ের অনুমতি থাকবে…
- চৌরঙ্গি রোড
- জওহরলাল নেহরু রোড
- ক্যাথিড্রাল রোড
- কুইনসওয়ে
- মেয়ো রোড
- স্ট্র্যান্ড রোড
- আর.এন. মুখার্জি রোড
- হেয়ার স্ট্রিট



