Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টলিউড ও বলিউড মিলিয়ে বর্তমানে ঋতুপর্ণা সেনগুপ্তের (Rituparna Sengupta) হাতে রয়েছে একাধিক বড় প্রজেক্ট। তাঁর অভিনয় মন কাড়ছে সমালোচকদেরও। তিন দশকের বেশি সময় ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে চলেছেন ঋতুপর্ণা। সময়ের সঙ্গে সঙ্গে তাঁর অভিনয়ের পরিপক্বতা দর্শকদের মুগ্ধ করে যাচ্ছে। বর্তমানে তিনি একাধিক ওটিটি প্রোজেক্টেও যুক্ত হয়েছেন।ঋতুপর্ণা আজও বাংলা সিনেমার এক উজ্জ্বল মুখ। সম্প্রতি অভিনেত্রীকে দেখা গিয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রীর বাড়িতে সিঁদুর খেলতে। কোন অভিনেত্রীর বাড়িতে দেখা গিয়েছে ঋতুপর্ণাকে? কার সাথে সিঁদুর খেললেন তিনি?
সিঁদুর খেলা (Rituparna Sengupta)
মুম্বইয়ে থাকা অবস্থায়ও ঋতুপর্ণা একাধিক প্যান্ডেলের (Rituparna Sengupta) আমন্ত্রণ পেয়েছিলেন। গিয়েছিলেন শিবাজী পার্ক ও অন্যান্য জায়গায়। এছাড়া তিনি গিয়েছিলেন অভিনেত্রী কাজলের (Kajol) বাড়ির পুজোতেও। সেখানে সিঁদুর খেলায় অংশ নেন তিনি। কাজলের সাথে সিঁদুর খেলতে দেখা গিয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তকে। অভিনেত্রী ঋতুপর্ণার স্বামী সঞ্জয় পুজোর সময়টা কলকাতায় ছিলেন। সময় পেয়ে তিনিও পুজোর ক’টা দিন কাটিয়েছেন কলকাতায়।
কলকাতার প্যান্ডেল দেখা (Rituparna Sengupta)
দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। শোনা গিয়েছে , তিনি মুম্বইয়ে থাকলেও ফিরে আসছেন কলকাতায়। বৃহস্পতিবারই মুম্বই থেকে কলকাতায় ফিরবেন তিনি। কলকাতার বিখ্যাত পুজো মণ্ডপ, বিশেষ করে সুরুচি সংঘের ঠাকুর দেখার ইচ্ছা রয়েছে তাঁর।
নতুন পরিকল্পনা (Rituparna Sengupta)
ঋতুপর্ণার (Rituparna) মুম্বাই থেকে কলকাতায় ফিরে আরও কিছু প্যান্ডেল ঘোরার পরিকল্পনা রয়েছে । পুজোর কটা দিন একেবারেই ছুটি নয়, বরং ব্যস্ততায় ভরা। এরপরই আবার পাড়ি দিতে হবে বিদেশে। পুজো শেষ হতেই রওনা হবেন আমেরিকার উদ্দেশ্যে। সেখানে রয়েছে আরও একটি অনুষ্ঠান। মায়ের আশীর্বাদে সব কাজ সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে। অনেক নতুন কাজ হাতে এসেছে অভিনেত্রীর। চেষ্টা করছেন প্রতিটি কাজ মন দিয়ে করতে। এখন বেশ কিছু প্রজেক্ট নিয়ে ব্যস্ততা চলছে অভিনেত্রীর।
কাজের ফাঁকে শান্তি
পুজোর সময়টুকু একেবারে আলাদা। কাজের ফাঁকে একটু শান্তি মেলে। পরিবার, বন্ধুদের সঙ্গে সময় কাটানো যায়। এই মুহূর্তে ঋতুপর্ণার ঝুলিতে রয়েছে একাধিক সিনেমা ও আন্তর্জাতিক অনুষ্ঠান। ভারত এবং বিদেশ দুই জায়গাতেই তাঁর কাজ চলছে সমানতালে।
আরও পড়ুন: Weather Update: একাদশীতে প্রবল বৃষ্টির সম্ভাবনা, আরও কি বাড়বে বৃষ্টি?
ভারসাম্য বজায় রাখা
পুজোর আনন্দে ডুবে থাকলেও, পেশাগত দায়িত্ব থেকে একেবারে সরে যাননি ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। প্রতিটি জায়গায় উপস্থিত থেকেছেন সময় মেনে। কাজ এবং পারিবারিক আনন্দ দু’টোরই সুন্দর ভারসাম্য রেখেছেন তিনি।
পুজোর শেষে আমেরিকার অনুষ্ঠানে অংশ নেবেন আবার। এরপর শুরু হবে নতুন কাজের প্রস্তুতি।


