Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টে বয়স লেখা থাকে নির্দিষ্ট এক সংখ্যায় যা কেবল জন্ম থেকে কেটে যাওয়া সময়ের হিসাব। কিন্তু মস্তিষ্ক সব সময় সেই হিসাব মেনে চলে না (Neurotherapy)। সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণা বলছে, মানব মস্তিষ্কের প্রকৃত বয়স অনেক সময় শরীরের বয়সের থেকে তরুণ বা বয়স্ক হতে পারে, আর সেই ফারাক তৈরি করে আমাদের দৈনন্দিন জীবনযাপন, সামাজিক সম্পর্ক ও মানসিক দৃষ্টিভঙ্গি।

স্ক্যানেই ধরা পড়ে মস্তিষ্কের প্রকৃত বয়স (Neurotherapy)
এই অভাবনীয় গবেষণাটি পরিচালনা করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ফ্লোরিডা–র সহযোগী অধ্যাপক কিম্বারলি টি. সিবিলে, পিএইচডি। তাঁর নেতৃত্বে বিজ্ঞানীরা চেষ্টা করেন কীভাবে দৈনন্দিন অভ্যাস ও সামাজিক পরিবেশ মস্তিষ্কের বার্ধক্যের গতি নির্ধারণ করে, তা বোঝার। গবেষক দল অংশগ্রহণকারীদের মস্তিষ্কের এমআরআই স্ক্যান করে তাঁদের বাস্তব বয়সের সঙ্গে তুলনা করেন। এই পার্থক্যকেই বলা হয় “ব্রেন এজ গ্যাপ” যা মস্তিষ্কের সামগ্রিক সুস্থতা ও কার্যক্ষমতার সূচক।

প্রযুক্তির ব্যবহার কেমন ছিল! (Neurotherapy)
এই বিশ্লেষণে ব্যবহৃত হয়েছে “ডিপব্রেননেট” নামের একটি উন্নত মেশিন লার্নিং মডেল, যা আগে থেকেই ব্যথা, মানসিক চাপ ও শারীরিক কর্মক্ষমতার সঙ্গে মস্তিষ্কের বয়সের সম্পর্ক নির্ধারণে কার্যকর প্রমাণিত হয়েছে। এই মডেল অংশগ্রহণকারীদের মস্তিষ্কের বিভিন্ন অঞ্চল বিশ্লেষণ করে অনুমান করেছে তাঁদের মস্তিষ্কের কাঠামোগত বয়স, যা অনেক সময় বাস্তব বয়স থেকে ভিন্ন।
মধ্যবয়স ও প্রবীণ প্রাপ্তবয়স্ক (Neurotherapy)
গবেষণায় অংশ নেন এমন সব মানুষ, যাঁদের অনেকেই অস্টিওআর্থ্রাইটিস বা দীর্ঘস্থায়ী হাঁটুর ব্যথায় ভুগছিলেন। এই শারীরিক সমস্যাগুলি সাধারণত মস্তিষ্কের বার্ধক্যকে ত্বরান্বিত করে। কিন্তু দেখা গেল, যাঁরা স্বাস্থ্যকর জীবনযাপন যেমন নিয়মিত ঘুম, পর্যাপ্ত শারীরিক নড়াচড়া, মানসিক প্রশান্তি ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখেন তাঁদের মস্তিষ্ক প্রকৃত বয়সের তুলনায় গড়ে আট বছর তরুণ দেখাচ্ছিল।
ধীর গতিতে বুড়ো হয় তরুণ মস্তিষ্ক? (Neurotherapy)
আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, পরবর্তী দুই বছরে এই স্বাস্থ্যসচেতন মানুষের মস্তিষ্কের বয়স বৃদ্ধির হারও ছিল অন্যান্যদের তুলনায় ধীর। অর্থাৎ, তাঁদের মস্তিষ্ক শুধু বর্তমানে তরুণ নয়, ভবিষ্যতেও তারুণ্য ধরে রাখতে পারছে। অন্যদিকে, নিম্ন আয়, কম শিক্ষার স্তর ও সামাজিক অনিশ্চয়তা মস্তিষ্কের বয়স বাড়িয়ে দিচ্ছিল শুরুতেই। যদিও সময়ের সঙ্গে এই প্রভাব কিছুটা হ্রাস পেয়েছে, তবু স্বাস্থ্যকর অভ্যাসের সুফল স্পষ্টভাবে দেখা গেছে পুরো সময়জুড়ে।
মস্তিষ্কের সবচেয়ে কার্যকর থেরাপি (Neurotherapy)
গবেষণায় প্রমাণ মিলেছে ঘুমের মান মস্তিষ্কের তারুণ্য ধরে রাখার অন্যতম প্রধান উপাদান। ঘুমের অভাব শুধু ক্লান্তি নয়, বরং মস্তিষ্কের কোষে জমে থাকা চাপের বিষাক্ত রাসায়নিক পরিষ্কার হওয়ার প্রক্রিয়াকে ব্যাহত করে। আমেরিকান অ্যাকাডেমি অব স্লিপ মেডিসিন জানিয়েছে, দীর্ঘস্থায়ী অনিদ্রার চিকিৎসায় “কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি” সবচেয়ে কার্যকর পদ্ধতি। এই থেরাপি ঘুমের মানোন্নয়ন করে মস্তিষ্কের বার্ধক্যকে ধীর করে দিতে সক্ষম।
মানসিক সুরক্ষা থেকে নিউরোনের সজীবতা (Neurotherapy)
গবেষণায় আরও দেখা গেছে, আশাবাদী মনোভাব ও সামাজিক সহায়তা মস্তিষ্ককে তরুণ রাখার গুরুত্বপূর্ণ উপাদান। যাঁরা জীবনের প্রতিকূলতার মধ্যেও ইতিবাচক মানসিকতা বজায় রাখেন, তাঁদের মস্তিষ্কে চাপ-সংক্রান্ত হরমোনের মাত্রা কম থাকে। বন্ধু, পরিবার বা সমাজের সহায়তা মানসিক নিরাপত্তা তৈরি করে, যা শুধু অনুভূতিগত নয় মস্তিষ্কের নিউরোনাল কানেকশনকেও স্থিতিশীল রাখে। ফলে স্মৃতিশক্তি, মনোযোগ ও সিদ্ধান্তগ্রহণ ক্ষমতা দীর্ঘদিন টিকে থাকে।
আরও পড়ুন: Quad Summit : রীতি ভাঙছে কোয়াড! দিল্লিতে বাতিল হতে পারে বার্ষিক শীর্ষবৈঠক ?
ব্যথা ও বার্ধক্যের যোগসূত্র (Neurotherapy)
অতীতের গবেষণা জানিয়েছিল, দীর্ঘস্থায়ী ব্যথা বিশেষত প্রবীণ বয়সে মস্তিষ্ককে দ্রুত বয়স্ক করে তোলে। কারণ ব্যথার সঙ্গে যুক্ত স্নায়বিক প্রতিক্রিয়া দীর্ঘমেয়াদে মস্তিষ্কের ধূসর পদার্থ ক্ষয় করে। নতুন এই গবেষণায় প্রমাণিত হলো, সঠিক জীবনধারা সেই ক্ষতি অনেকটাই রোধ করতে পারে। অর্থাৎ, নিয়মিত ব্যায়াম, ধ্যান, সুষম আহার ও পর্যাপ্ত ঘুম মস্তিষ্ককে ব্যথার প্রভাবে বার্ধক্যের হাত থেকে রক্ষা করে।
মস্তিষ্কের বয়স নির্ধারণ করে কে?
গবেষণায় বলা হয়, মস্তিষ্কের বয়স নির্ধারণ করে না আপনার জন্মসনদ, বরং নির্ধারণ করে আপনার অভ্যাস, চিন্তা, ঘুম ও সামাজিক সম্পর্ক।



