Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আজ শহরের হৃদয়জুড়ে অনুষ্ঠিত হচ্ছে (Durga Puja Carnival) দুর্গাপুজো পরবর্তী এক অনন্য উৎসব দুর্গা কার্নিভাল। প্রতি বছরের মতো এবারও রেড রোডে আয়োজন হয়েছে এই রাজকীয় শোভাযাত্রার। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রশাসনের শীর্ষকর্তারা উপস্থিত থাকবেন এই জমকালো অনুষ্ঠানে। তবে সাধারণ মানুষের সুবিধা এবং নিরাপত্তার জন্য কলকাতা পুলিশ চালু করেছে একাধিক ট্র্যাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা।
১০৬টি প্রতিমার জমজমাট প্রদর্শন (Durga Puja Carnival)
এবারের কার্নিভালে অংশ নিচ্ছে শহরের ১০৬টি পুজো কমিটি (Durga Puja Carnival)। প্রত্যেকটি প্রতিমার সঙ্গে থাকবেন একজন করে পুলিশকর্মী। যাতে ভিড় নিয়ন্ত্রণে থাকে এবং প্রতিমার মধ্যে সুনির্দিষ্ট দূরত্ব বজায় থাকে। সকাল থেকেই রেড রোড এবং তার আশপাশে নজিরবিহীন নিরাপত্তা বলয় তৈরি করেছে কলকাতা পুলিশ।
কোথায় কোথায় থাকবে যান নিয়ন্ত্রণ? (Durga Puja Carnival)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ দুপুর ১২টা থেকে ৪টে পর্যন্ত কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় যান (Durga Puja Carnival) চলাচলে বিধিনিষেধ থাকবে।
বিশেষ করে পণ্যবাহী গাড়ির উপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
- এজেসি বোস রোড (এক্সাইড থেকে হেস্টিংস), নিউ রোড, ডাফরিন রোড, লাভার্স লেন ও রেড রোডে দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত কোনও পণ্যবাহী গাড়ি প্রবেশ করতে পারবে না।
- খিদিরপুর রোডে দুপুর ২টো থেকে কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে।
- বিকল্প হিসেবে বিদ্যাসাগর সেতু ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়াও, জওহরলাল নেহরু রোডের ক্রসিং থেকে মেয়ো রোডের দিকে শুধুমাত্র কার্নিভালের স্টিকার লাগানো গাড়িগুলিকেই প্রবেশের অনুমতি দেওয়া হবে। অন্য গাড়ির প্রবেশ নিষিদ্ধ। কুইনস ওয়ে, প্লাসি গেট রোড, এসপ্ল্যানেড র্যাম্পও আজ দুপুর থেকে বন্ধ থাকবে।

কোথায় পার্কিং, কোথা দিয়ে হাঁটবেন দর্শনার্থীরা?
যাঁরা নিজস্ব গাড়ি নিয়ে আসবেন, তাঁরা বেলা ১২টা থেকে নিচের রাস্তাগুলিতে পার্কিংয়ের সুবিধা পাবেন:
- চৌরঙ্গি রোড
- জওহরলাল নেহরু রোড
- ক্যাথিড্রাল রোড
- মেয়ো রোড
- স্ট্র্যান্ড রোড
- আর এন মুখার্জি রোড
হেঁটে কার্নিভাল দেখতে আসা দর্শনার্থীরা ব্যবহার করতে পারবেন এজেসি বোস রোড, চৌরঙ্গি রোড, মেয়ো রোড ও আর আর অ্যাভিনিউ।
আরও পড়ুন: WB Weather: ভূটানের বাঁধ বিপর্যয়ের আশঙ্কা! ডুয়ার্সে বাড়ছে উদ্বেগ…
বিশেষ পরিবহণ ব্যবস্থাও রয়েছে
কার্নিভালে মানুষের ভিড় ও যাতায়াতের কথা মাথায় রেখে কলকাতা মেট্রো ও বাস পরিষেবাতেও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। ভিড় সামাল দিতে বাড়তি মেট্রো ট্রেন চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।


