Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের পারুলিয়া কোস্টাল (Missing person in Darjeeling) থানার অন্তর্গত কামারপোল এলাকার বাসিন্দা ২৫ বছরের হিমাদ্রী পুরকাইত গত সেপ্টেম্বরে দার্জিলিঙের সোনাদা এলাকায় যান। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের এই ছাত্র কখনও ট্যুর গাইড, কখনও স্বেচ্ছাসেবক হিসেবে বিভিন্ন পাহাড়ি এলাকায় কাজ করতেন। পাশাপাশি গায়ক হিসেবেও এলাকায় তাঁর যথেষ্ট সুনাম ছিল।
খবর সূত্রে আরও জানা গিয়েছে, গত ২২ সেপ্টেম্বর হিমাদ্রী বাড়ি থেকে বেরিয়ে সুখিয়া পোখরিতে যান। সেখানকার একটি হোমস্টে কটেজে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছিলেন তিনি। শনিবার রাতে পরিবারের সঙ্গে শেষবার কথা হয় তাঁর। এরপর থেকে আর কোনও যোগাযোগ সম্ভব হয়নি। শনিবার রাতের প্রবল বৃষ্টি ও আকস্মিক বন্যার পর থেকেই হিমাদ্রির ফোন বন্ধ।

পাহাড়ে বিপর্যয় ও নিখোঁজ হিমাদ্রী (Missing person in Darjeeling)
উত্তরবঙ্গে শনিবার রাতের প্রবল বৃষ্টিতে দার্জিলিং ও সংলগ্ন এলাকায় ধস ও বন্যার সৃষ্টি হয়। একাধিক রাস্তায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পর্যটকেরা আটকে যান বিভিন্ন স্থানে। খবর সূত্রে জানা যায়, হিমাদ্রী সোনাদার কাছেই একটি টেন্টে ছিলেন। সুখিয়া পোখরি থানার পুলিশের প্রাথমিক অনুমান, প্রবল জলে তাঁর টেন্টটি ভেসে যেতে পারে।

শেষ ফোনালাপের পর (Missing person in Darjeeling)
হিমাদ্রির মা শুক্লা পুরকাইত জানিয়েছেন, “রোজ ফোন করত। শনিবার রাত ১০টাতেও কথা হয়েছে। বলল, মা শুয়ে পড়েছি, খুব বৃষ্টি হচ্ছে। মনে হচ্ছে বিদ্যুৎ থাকবে না। তারপর থেকে আর ফোনে পাচ্ছি না।” পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, রবিবার সকাল থেকে ফোনে কোনও যোগাযোগ সম্ভব হয়নি। ক্রমশ উৎকণ্ঠা বাড়ছে বাবা প্রশান্ত পুরকাইত এবং মা শুক্লা পুরকাইতের মধ্যে।
প্রশাসনের তৎপরতা শুরু (Missing person in Darjeeling)
খবর সূত্রে আরও জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশ প্রশাসন ইতিমধ্যেই হিমাদ্রির খোঁজ শুরু করেছে। দার্জিলিং প্রশাসনের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। ডায়মন্ড হারবারের মহকুমা শাসক অঞ্জন ঘোষ জানিয়েছেন, “নিখোঁজ যুবকের যাবতীয় তথ্য ও ছবি দার্জিলিং জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন নিয়মিতভাবে দার্জিলিংয়ের সঙ্গে যোগাযোগ রাখছে।”
রাজনৈতিক স্তরেও সক্রিয়তা (Missing person in Darjeeling)
খবর সূত্রে জানা যায়, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক ব্যানার্জি নিখোঁজ ছাত্রের বিষয়ে অবগত হয়েছেন। বিষয়টি জানার পর তিনি একটি প্রতিনিধি দল পাঠান হিমাদ্রির বাড়িতে। ডায়মন্ড হারবার বিধানসভা তৃণমূলের পর্যবেক্ষক শামীম আহমেদ হিমাদ্রির বাবা-মায়ের সঙ্গে দেখা করেন এবং বলেন, “ছেলেটিকে ফিরিয়ে আনতে সবরকম প্রশাসনিক চেষ্টা চালানো হচ্ছে।”
আরও পড়ুন: North Bengal Floods: ফুঁসছে তোর্সা, ভেঙে পড়ছে সেতু কতটা প্রস্তুত ছিল প্রশাসন এই বিপর্যয়ের জন্য?
পরিজনদের বক্তব্য (Missing person in Darjeeling)
সূত্রের খবর কামারপোল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আশিষ হালদার বলেন, “অ্যাডভেঞ্চার ওকে ডাকতো। কয়েক মাস আগে উত্তরাখণ্ড থেকে ঘুরে এসেছে, আবার গিয়েছে দার্জিলিংয়ে। পাহাড়ই ছিল ওর নেশা।” বন্ধুরা জানিয়েছেন, হিমাদ্রী পাহাড়ের মানুষজনের সঙ্গে কাজ করতে ভালোবাসতেন। শিশুদের শিক্ষা, পরিবেশ রক্ষা ও স্থানীয় হোমস্টে পরিষেবায় সাহায্য করা ছিল তাঁর অভ্যাস।



