Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দুর্যোগে ক্ষতিগ্রস্ত মিরিকের দুধিয়ায় ১৫ দিনের (Mamata Banerjee) মধ্যে সাময়িক সেতু তৈরি করে দেওয়া হবে বলে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে এই ঘোষণা করেন তিনি। প্রশাসনিক কর্তাদের সঙ্গে আলোচনার পর দ্রুত সেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
সমতলের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন (Mamata Banerjee)
বেশ কয়েকদিনের টানা বৃষ্টি ও ধসে মিরিকের একাধিক এলাকার সঙ্গে(Mamata Banerjee) সমতলের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিশেষ করে দুধিয়ার রাস্তার ওপর একটি সেতু ভেঙে পড়ায় যাতায়াতে চরম অসুবিধা তৈরি হয়। এমন অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, তিনি যতদূর সম্ভব মিরিকের দিকে যাবেন। সেই প্রতিশ্রুতি রেখেই মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ তিনি পৌঁছে যান দুধিয়ায়। সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, ডিজি রাজীব কুমার, মন্ত্রী অরূপ বিশ্বাস এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
ভাল মানের বিকল্প সেতু তৈরি করা হবে (Mamata Banerjee)
দুর্গত পরিবারগুলোর সঙ্গে কথা বলার (Mamata Banerjee) সময় মুখ্যমন্ত্রী জানান, একটি ভাল মানের বিকল্প সেতু তৈরি করা হবে, যা সম্পূর্ণ হতে সময় লাগবে প্রায় এক বছর। তবে আপাতত, যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে ১৫ দিনের মধ্যেই একটি অস্থায়ী সেতু তৈরি করা হবে। তিনি বলেন, “প্রথমে আধিকারিকেরা জানিয়েছিলেন এতে এক মাস সময় লাগবে। কিন্তু বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে, ১৫ দিনের মধ্যেই কাজ শেষ হবে।”
২৩ জনের মৃত্যু
এই ঘোষণায় কিছুটা স্বস্তি ফিরে আসে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। প্রসঙ্গত, শনিবার রাতভর প্রবল বৃষ্টিতে দার্জিলিং, কালিম্পং, নাগরাকাটা এবং ডুয়ার্সের বিভিন্ন এলাকায় ধস ও প্লাবনের ঘটনা ঘটে। এই প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর রাজ্য সরকারের কাছে এসেছে। তার মধ্যে ১৮ জন মিরিক ও কালিম্পঙে এবং ৫ জন নাগরাকাটায় মারা গিয়েছেন।
আরও পড়ুন: DVC Water Release: রাজ্যকে না জানিয়েই জল ছাড়ার অভিযোগ, অবশেষে মাইথন-পাঞ্চেতে জলছাড়া কমাল ডিভিসি…

সোমবার মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ পৌঁছে প্রথমে যান হাসিমারা, তারপর নাগরাকাটায়। মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং পরিবার থেকে একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “টাকা কখনওই জীবনের বিকল্প হতে পারে না। কিন্তু এটি আমাদের সামাজিক দায়িত্ব।” সোমবারের প্রশাসনিক বৈঠক থেকেই সিদ্ধান্ত হয়, উত্তরবঙ্গে যে সমস্ত ছোট সেতু ভেঙে পড়েছে, সেগুলি নতুন করে তৈরি করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মিরিকের সেতু খুব গুরুত্বপূর্ণ। এটি আমরা নতুন করে নির্মাণ করব।”


