Last Updated on [modified_date_only] by Debu Das
কে টিভি বাংলা ডিজিটাল : আফগানিস্তানের মাটিতে বা তার প্রতিবেশী দেশগুলিতে (Afghanistan Bagram Airbase) কোনও বিদেশি সেনাবাহিনী মোতায়েনের প্রচেষ্টা বরদাস্ত করা হবে না-এমনই কড়া বার্তা দিল ভারত, পাকিস্তান, রাশিয়া ও চিন-সহ ১০টি দেশ। রাশিয়ার আয়োজনে সদ্য শেষ হওয়া ‘মস্কো ফরম্যাট কনসালটেশন’-এর সপ্তম বৈঠকে এই বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে সদস্য দেশগুলি।
বাগরাম বিমানঘাঁটি ঘিরে কূটনৈতিক কৌশল (Afghanistan Bagram Airbase)
বাগরাম বিমানঘাঁটি নিয়ে ফের উত্তপ্ত হচ্ছে আফগানিস্তান ও আমেরিকার সম্পর্ক(Afghanistan Bagram Airbase)। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald J. Trump) প্রকাশ্যে ঘোষণা করেছেন, তিনি আবার বাগরাম বিমানঘাঁটি ‘পুনর্দখল’ করতে চান। তাঁর দাবি, আফগান প্রশাসনের সঙ্গে সেই বিষয়ে আলোচনা শুরু হয়েছে। আরও এক ধাপ এগিয়ে ট্রাম্প হুমকি দেন, “বাগরাম আমেরিকাকে ফেরত না দিলে আফগানিস্তানের সঙ্গে খুব খারাপ কিছু ঘটবে।”
এই মন্তব্যের পরই তালিবান সরকার ট্রাম্পের বক্তব্যকে ‘অগ্রহণযোগ্য ও বিভ্রান্তিকর’ বলে উড়িয়ে দেয়। তারা জানায়, “আফগানিস্তানের সার্বভৌমত্ব কোনও বিদেশি শক্তির চাপে নষ্ট হতে দেওয়া হবে না।”
‘মস্কো ফরম্যাট’-এর যৌথ বার্তা (Afghanistan Bagram Airbase)
রাশিয়ার উদ্যোগে আয়োজিত ‘মস্কো ফরম্যাট কনসালটেশন’-এ যোগ দিয়েছিলেন ভারত, আফগানিস্তান, চিন, ইরান, কাজ়াখস্তান, কিরঘিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান এবং উজ়বেকিস্তানের বিশেষ প্রতিনিধি ও শীর্ষ আধিকারিকেরা(Afghanistan Bagram Airbase)। বেলারুশ উপস্থিত ছিল অতিথি দেশ হিসেবে।
বৈঠকের শেষে গৃহীত যৌথ বিবৃতিতে জানানো হয়, আফগানিস্তানে বা আশপাশের অঞ্চলে কোনও রকম সেনা মোতায়েন আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ‘বিপজ্জনক’। যদিও সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, কূটনৈতিক মহলের মতে এই সতর্কবার্তাই ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের প্রতি প্রত্যক্ষ প্রতিক্রিয়া।

আরও পড়ুন : India Canada Relation : ভারত সফরে কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ, দুই দেশের সম্পর্কে বরফ গলানোর ইঙ্গিত?
পূর্ণ প্রতিনিধিদল নিয়ে অংশগ্রহণ তালিবানের (Afghanistan Bagram Airbase)
এই প্রথমবারের মতো ‘মস্কো ফরম্যাট’-এর বৈঠকে আফগানিস্তান পূর্ণ প্রতিনিধিদল নিয়ে অংশ নিয়েছে। বৈঠকে আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে আলোচনার সময় দেশটির স্বাধীনতা, শান্তি এবং সংহতির পক্ষে একযোগে মত প্রকাশ করা হয়। পাশাপাশি, অংশগ্রহণকারী দেশগুলি সন্ত্রাসবিরোধী সহযোগিতা বাড়ানোর দিকেও জোর দিয়েছে।
ভারতের অংশগ্রহণ(Afghanistan Bagram Airbase)
ভারতের অংশগ্রহণ বিশেষ গুরুত্ব পাচ্ছে কারণ আগামী ৯ অক্টোবর তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি নয়াদিল্লিতে আসছেন(Afghanistan Bagram Airbase)। তিনি ১৬ অক্টোবর পর্যন্ত ভারতে অবস্থান করবেন। তার আগে রাশিয়ার এই সম্মেলনে আফগানিস্তানকে সমর্থনকারী বিবৃতিতে ভারতের সই করা— কূটনৈতিক দৃষ্টিতে তা এক বড় বার্তা বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

আরও পড়ুন : Khorasan Province : কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাইছে পাকিস্তান! বালোচ-টিটিপি রুখতে আইএসআই-এর মিত্র খোরাসান
ট্রাম্পের ‘চিন-ফ্যাক্টর’ নিয়ে আশঙ্কা
বিশ্লেষকদের মতে, বাগরাম বিমানঘাঁটির অবস্থান চিন সীমান্তের কাছাকাছি হওয়ায় ট্রাম্পের আগ্রহ মূলত কৌশলগত(Afghanistan Bagram Airbase)। আফগান মাটিতে মার্কিন সেনা ফের প্রবেশ করলে তা দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভারসাম্য নষ্ট করতে পারে। এ কারণেই ভারত, পাকিস্তান এবং মধ্য এশিয়ার দেশগুলি একযোগে এমন উদ্যোগের বিরোধিতা করেছে।
২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানের নিয়ন্ত্রণ হাতে নেয় তালিবান সরকার। তার পর থেকে দেশটির স্থিতিশীলতা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। তবু ‘মস্কো ফরম্যাট’-এর সদস্য দেশগুলির এই বার্তা স্পষ্ট— আফগানিস্তানের ভাগ্য নির্ধারণ করবে আফগান জনগণই, বাইরের কোনও শক্তি নয়।এই বিবৃতির মাধ্যমে দক্ষিণ ও মধ্য এশিয়ার দেশগুলি আমেরিকার সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে একত্রে অবস্থান নিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।


