Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ঘড়ি দেখে চাল দিতে ভুলে গেলেন কিংবদন্তি দাবাড়ু। ইউএসএ–র সেন্ট লুইস ক্লাবে চলছে ক্লাচ চেসের দ্য লিজেন্ডস ব্যাটল (Chess)।
আনন্দের ভুলে অবাক সবাই (Chess)
দাবাড় বোর্ডে কিংবদন্তিদের মধ্যে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু বিশ্বনাথন আনন্দ যে এমন ভুল করতে পারেন সেটা সবার কল্পনাতীত। কেও ভাবতেও পারে না যে তিনি এমন ভুল, ভুলে করেও করতে পারেন। চেসের দ্য লিজেন্ডস ব্যাটল চলছে ইউএসএ–র সেন্ট লুইস ক্লাবে। তিন দিনের এই প্রদর্শিনী দাবায় মুখোমুখি দুই কিংবদন্তি বিশ্বনাথন আনন্দ ও রুশ দাবাড়ু গ্যারি কাসপারভ। প্রথম দিনে পিছিয়ে থেকেও শুক্রবার দ্বিতীয় দিনের প্রথম রাউন্ডে এগিয়ে ছিলেন ভারতের সর্বকালের সেরা দাবাড়ু (Chess)।
আনন্দের জয় পাওয়াটা ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু তিনি সবাইকে হতবাক করে শেষ সময়ে ঘড়ি দেখে চাল দিতে ভুলে যান। সেই মুহূর্তের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যায় একটা চাল দিতে ভাবছেন আনন্দ। কিন্তু ঘড়ির কাঁটাতো আর থিম নেই। সে ঘুরেই যাচ্ছে। প্রতিপক্ষ কাসপারভ ঘড়ির দিকে তাকিয়ে আছেন টেনশন নিয়ে। চেন্নাইয়ের মহাতারকা অবাক হয়ে থিম যাওয়া ঘড়ির দিকে দেখেন এবং উঠে পড়েন তারপরে (Chess)।

আরও পড়ুন: Kali Temple in Kolkata: কলকাতার বুকে এমন কালীমন্দির আছে, যেখানে দেবীকে শিকলে বাঁধা হয়?
আনন্দ বলেছেন ‘১ মিনিট ২৬ সেকেন্ড আছে আমি আগে দেখেছিলাম। সাধারণত আমি এই সময়ে দ্বিতীয়বার ঘড়ির দিকে তাকাই না। ঠিক সময়েই চালটা দিই। কেন যে আজ ভুলে গেলাম।’ অন্যদিকে আরেক কিংবদন্তি কাসপারভের মন্তব্য ‘এই ভাবে জেতাকে আমি ঘৃণা করি। অপরাধী মনে হচ্ছে নিজেকে। আনন্দের কাছে আমি দুঃখপ্রকাশ করেছি।’
দুই কিংবদন্তি মুখোমুখি হয়েছেন ৩০ বছর পর। দ্বিতীয় দিনের শেষে আনন্দ পিছিয়ে আছেন ৫ পয়েন্টে। তৃতীয় দিন অর্থাৎ শনিবার আরও চার ম্যাচে ১২ পয়েন্টের খেলা বাকি আছে। এখন দেখার নিজের এই ভুলের মাশুল দিয়ে গ্যারির বিরুদ্ধে জয় তুলে নিতে পারেন কিনা (Chess)।


