Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: কোনও সংস্থা দেবে ডিভিডেন্ট আবার কেউ দেবে বোনাস। নজর রাখার পরামর্শ এই ১০ স্টকে (Stock Dividend)।
১০ স্টকে বাম্পার অফার (Stock Dividend)
লগ্নিকারীরা জানেন বিভিন্ন সংস্থা শেয়ার সংক্রান্ত নানা সিদ্ধান্তের কথা ঘোষণা করে থাকে। অনেক সময় সংস্থা কোম্পানির শেয়ার হোল্ডারদের বোনাস শেয়ার দেওয়ার কথা জানায়। আবার কোনও কোনও সংস্থা স্টক স্প্লিটের সিদ্ধান্ত নেয়। শেয়ার হোল্ডারদের ডিভিডেন্টও দেয় অনেক কোম্পানি। সেই কারণে বিশেষজ্ঞরা কোন কোন স্টকে নজর রাখার পরামর্শ দিচ্ছেন দেখে নিন (Stock Dividend)।
টাটা কনসালটেন্সি সার্ভিস
সম্প্রতি এই সংস্থা নিজের শেয়ার হোল্ডারদের জন্য ডিভিডেন্ডের কথা ঘোষণা করেছে। এই সংস্থা শেয়ার প্রতি ১১ টাকা ডিভিডেন্ট দেবে। ডিভিডেন্টের রেকর্ড ডেট ১৫ অক্টোবর।
আনন্দ রাঠি ওয়েলথ
এই সংস্থা বোর্ড অফ ডিরেক্টর্সের বৈঠকের পরে ঘোষণা করতে পারে ডিভিডেন্টের কথা। তবে এর মধ্যেই ডিভিডেন্টের রেকর্ড ডেট ১৭ অক্টোবর বলে জানিয়েছে সংস্থা।
কনকর্ন কন্ট্রোল সিস্টেমস
বোনাস শেয়ার ইস্যু করার কথা জানিয়েছে এই স্মল ক্যাপ কোম্পানি। প্রতি ৫টি শেয়ারের জন্য ৩টি বোনাস শেয়ার দেবে কনকর্ন কন্ট্রোল সিস্টেমস।
ওয়েলকেয়ার ড্রাগস অ্যান্ডা ফার্মা
স্টক স্প্লিটের কথা জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে। পেনি স্টকের বিভাজন হবে ১:১০ অনুপাতে।

আরও পড়ুন: Malaria : কলকাতায় ম্যালেরিয়ার হানা কেন হঠাৎ বাড়ছে?
গোকুল অ্যাগ্রো রিসোর্সেস
স্টক স্প্লিটের কথা জানিয়েছে এই সংস্থাও। স্টক স্প্লিট হবে ১:২ অনুপাতে।
টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন
১:১০ অনুপাতে স্টক স্প্লিট করবে টাটার এই সংস্থা। স্টক স্প্লিট হবে ১৪ অক্টোবর।
এবি ইনফ্রাবিল্ড
এই সংস্থার স্টক স্প্লিট হবে ১:১০ অনুপাতে। স্টক বিভাজনের দিন ধার্য করা হয়েছে ১৭ অক্টোবর।
নর্মদা ম্যাকপ্ল্যাস্ট ড্রিপ ইরিগেশন সিস্টেম
স্টক স্প্লিট হবে ১:৫ অনুপাতে এই সংস্থার। স্টক স্প্লিটের দিন ধার্য করা হয়েছে ১৮ অক্টোবর।
রেলোক্স রিংস
এই সংস্থার স্টক স্প্লিট হবে ১:১০ অনুপাতে। স্টক স্প্লিট হবে ১৭ অক্টোবর।
সানরক্ষক ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া
এই সংস্থার স্টক স্প্লিট হবে ১:৫ অনুপাতে। সেটা কার্যকর হবে ১৭ অক্টোবর থেকে (Stock Dividend)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


