Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভোটের ফল প্রকাশ যত এগোচ্ছে তত প্ল্যান দিয়ে বাড়ছে দুই বেঞ্চমার্ক ইনডেক্স (Share Market)।
সকাল থেকেই চাঙ্গা শেয়ার বাজার (Share Market)
ভোটের ফল বেরোতে থাকার সঙ্গে সঙ্গে উত্তেজনার পারদ বাড়তে থাকছে পাল্লা দিয়ে। এই ফলের প্রভাব কোনও ক্ষেত্রে পজিটিভ হবে আবার কোনও ক্ষেত্রে হবে নেগেটিভ। ভোটের রেজাল্টের দিন শেয়ার বাজার কেমন থাকবে সেই দিকে তাক্কীয় ছিলেন লগ্নিকারীরা (Share Market)।
বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোটের ফলপ্রকাশের আবহে দুরন্ত গতিতে ছুটছে শেয়ার মার্কেট। সকাল থেকেই চাঙ্গা দালাল স্ট্রিট। শেষ ক্লোজিংয়ের থেকে এই দিনের শুরু হয় হায়ার পয়েন্টে। দুই বেঞ্চমার্ক ইনডেক্স এই দিন সকাল থেকেই চাঙ্গা। সেনসেক্স এবং নিফটি৫০ বেড়েছে ১ শতাংশের বেশি।
এই সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে নিফটি৫০ বেড়েছে ১.২০ শতাংশ এবং সেনসেক্স বেড়েছে প্রায় ১০০০ পয়েন্ট বা ১.৩ শতাংশ। এর জেরে সেন্সকে উঠেছিল ৭৭,৯১১ পয়েন্ট এবং নিফটি৫০ উঠেছিল ২৪,২৯০ পয়েন্ট। এর জেরে বম্বে স্টক এক্সচেঞ্জ লিস্টেড স্টকগুলির মার্কেট ক্যাপ পৌঁছে গিয়েছে ৬ লক্ষ কোটি টাকা।
নিফটি স্মল ক্যাপ এবং মিড ক্যাপ ইনডেক্স বেড়েছে প্রায় ১ শতাংশের বেশি। নিফটি আইটি এবং নিফটি মিডিয়া যদিও এই দিন নেগেটিভে রয়েছে। এই দুই ছাড়া বাকি সমস্ত সেক্টরাল ইনডেক্স রয়েছে পজিটিভে। রিয়েলটি, এমএনসি, এফএমসিজি, মেটাল, অটো, ক্যাপিটাল মার্কেট, পিএসইউ ব্যাঙ্ক, ফিনানশিয়াল সার্ভিসের মতো সেক্টরাল ইনডেক্সের ক্ষেত্রে বৃদ্ধি দেখা গিয়েছে ১ থেকে ২.৫ শতাংশের মধ্যে (Share Market)।

অপেক্ষার অবসান ঘটিয়ে ৪ মে পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরালা, পদুচেরীতে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ চলছে। বেশিরভাগ ক্ষেত্রে প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে রয়েছে কেন্দ্রীয় সরকার আর এই প্রবণতার কারণে বাণিজ্য এবং শিল্পের পরিসর বৃহৎ হবে বলেই এই সেন্টিমেন্টে মার্কেটের। সেই কারণে লগ্নিকারীদের মধ্যে লগ্নির আগ্রহ বেড়েছে। তারই ইতিবাচক প্রতিফলন দেখা গিয়েছে দুই বেঞ্চমার্ক ইনডেক্সের।
আরও পড়ুন: Dilip Ghosh: খড়্গপুরে সদরে দিলীপ ঘোষ ১৫০০ ভোটে এগিয়ে
এর পাশাপাশি আরও কয়েকটি ফ্যাক্টর কাজ করেছে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। যুদ্ধ বন্ধ করে শান্তি ফেরানোর লক্ষ্যে সাম্প্রতিক দেওয়া ইরানের বার্তা পর্যালোচনা করবেন ট্রাম্প আর সেটাই যুদ্ধ বন্ধের আশা বাড়িয়েছে। এর জেরে জ্বালানি তেলের দামও এই মুহূর্তে এক রয়েছে। গত তিন দিনে খুব বেশি কিছু পরিবর্তন হয়নি। এই সব কারণের ফলে দালাল স্ট্রিট সকাল থেকেই পজিটিভ রয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা (Share Market)।


