Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টানা জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও পরপর হারের মুখ দেখতে হচ্ছে ভারতীয় মেয়েদের দলকে। টানা দুই ম্যাচ হেরে বিশ্বকাপে দৌড়ে অনেকটাই পিছিয়ে গেল ইম ইন্ডিয়া (India Women)।
আবারও হার ভারতের (India Women)
শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধে জোড়া জয় দিয়ে শুরু করেছিল ভারত। কিন্তু তারপর থেকেই সেই ছবি পাল্টে গেল। প্রথমে প্রোটিয়াদের কাছে হার ও পরে অস্ট্রেলিয়ার কাছে হেরে অনেকটাই পিছিয়ে পড়েছে ভারত। অন্যতম শক্তিশালী দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরেকবার হোঁচট খেতে হলো ভারতকে (India Women)।
প্রথম ম্যাচ থেকেই ভারতকে সমস্যায় রেখেছিল টপ অর্ডারের অফ ফর্ম। সেই ভাবে রান আসছিল না স্মৃতিদের থেকে। পরের দিকে ব্যাটে নেমে অনেকটা সামাল দিচ্ছিলেন বাংলার মেয়ে রিচা ঘোষ। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রানে ফেরেন স্মৃতি। ম্যাচে বড় রান করে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে তোলে ৩৩০। তবে শুরুটা ভাল হলেও মিডিল অর্ডার সেই মোমেন্টাম ধরে রাখতে না পারায় ১৫৫ রানে এক উইকেট থেকে শেষ করে ৩৩০ রানে। পুরো ৫০ ওভারের আগেই ইনিংস শেষ হয়ে যায় ভারতের। অজিদের হয়ে পাঁচটি উইকেট নেন অ্যানাবেলা সাদারল্যান্ড । তিনটি উইকেট নেন সোফি মোলিনেক্স এবং একটি করে উইকেট নেন অ্যাশলে গার্ডনার ও মেগান স্কট।
অজিরাও রান তাড়া করতে নেমে ভাল শুরু করে। ১৪২ রান করেন অ্যালিসা হিলি। তিনি দলকে একটা ভাল স্টার্ট দিতে সক্ষম হন। হিলির সঙ্গে ফোব লিচফিল্ডের ওপেনিং জুটিতে আসে ৮৫ রান। ৪০ রান করেন লিচফিল্ড। শেষের দিকে দলের হাল ধরেন অ্যাশলে গার্ডনার ও এলিস পেরি। তবে ৪৫ রান করে ফিরতে হয় গার্ডনারকে। অস্ট্রেলিয়া দলের মিডিল অর্ডারও ব্যর্থ হয় ম্যাচে।

আরও পড়ুন: Smriti Mandhana: নজির গড়লেন স্মৃতি, ইতিহাস গড়তে বেছে নিলেন বিশ্ব চ্যাম্পিয়নদের
ম্যাচের শেষ ভাগে ভারতের জেতার সুযোগ তৈরি হলেও হাতে আর বেশি রান না থাকার কারণে জয় অধরাই থেকে যায় ভারতের। অস্ট্রেলিয়া দলের ২৬৫ রানে অ্যালিসা হিলি, ২৭৯ রানে তাহিলা ম্যাকগ্রা, ২৯৯ রানে অ্যাশলে গার্ডনার এবং ৩০৩ রানে সোফি মোলিনেক্স আউট হন। শেষ পর্যন্ত ২২ গজে থেকে ম্যাচ জেতান এলিস পেরি। তিনি ৫২ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন। ৪৯ ওভারে সাত উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলতে সক্ষম হয় অজিরা। ভারতের হয়ে তিনটি উইকেট নেন শ্রী চরণি, দুটি করে উইকেট নেন আমানজোৎ কৌর ও দীপ্তি শর্মা (India Women)।


