Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: এইচ ১বি ভিসায়(H1B visa) নতুন ছাড় ঘোষণা আমেরিকার। দিওয়ালির ঠিক আগে বড়সড় স্বস্তির খবর দিল ট্রাম্প প্রশাসন। আমেরিকায় কর্মরত বা অধ্যয়নরত হাজার হাজার ভারতীয়র চিন্তার অবসান ঘটাল নতুন একটি সরকারি নির্দেশিকা। মাসখানেক আগে হঠাৎ করেই মার্কিন প্রশাসন ঘোষণা করেছিল, নতুন এইচ-১বি (H-1B) ভিসার জন্য আবেদন করতে হলে এককালীন ফি দিতে হবে ১ লক্ষ মার্কিন ডলার (যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮৮ লক্ষ টাকা)। এই ঘোষণায় বিদেশি নাগরিক, বিশেষ করে ভারতীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
বিদেশে কর্মরত ভারতীয়দের জন্য বিশেষ ছাড়(H1B visa)
সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট স্পষ্ট করে জানান, এই ফি শুধুমাত্র নতুন আবেদনকারীদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। যাঁদের আগে থেকেই বৈধ এইচ-১বি ভিসা(H1B visa) রয়েছে, তাঁদের কোনও অতিরিক্ত টাকা দিতে হবে না। একইসঙ্গে জানানো হয়, যাঁরা ২১ সেপ্টেম্বরের আগেই এইচ-১বি ভিসার জন্য আবেদন করেছেন, তাঁদের ক্ষেত্রেও ফি মকুব করা হবে। ভিসা পুনর্নবীকরণ বা রিনিউ করার ক্ষেত্রেও লাগবে না কোনও অতিরিক্ত অর্থ। এমনকি যাঁরা আগে থেকেই এইচ-১বি ভিসাধারী এবং বর্তমানে আমেরিকার বাইরে রয়েছেন, তাঁদের আমেরিকায় পুনঃপ্রবেশেও কোনও ফি দিতে হবে না বলে জানানো হয়েছে।

এফ-১ ও এল-১ ভিসাধারীদের জন্যও স্পষ্ট নিয়ম(H1B visa)
প্রথমে ঘোষণার পর তৈরি হয়েছিল বিভ্রান্তি। কারণ, বর্তমানে অনেক ভারতীয় ছাত্রছাত্রী এফ-১ (F-1) শিক্ষাগত ভিসা নিয়ে আমেরিকায় রয়েছেন। অনেক তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী আবার এল-১ (L-1) ভিসা নিয়ে আমেরিকায় কাজ করছেন। এই ফি তাঁদের উপরও বর্তাবে কিনা, তা নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছিল। তবে সোমবারের বিস্তারিত নির্দেশিকায় জানানো হয়, বর্তমানে F-1 বা L-1 ভিসাধারীরা যদি পরবর্তীতে H-1B ভিসার(H1B visa) জন্য আবেদন করেন, অথবা তাঁদের থাকার মেয়াদ বাড়াতে চান, তবে তাঁদেরও এই অতিরিক্ত ফি দিতে হবে না।

আরও পড়ুন: Smartphone Hub: ভারতই এখন নতুন স্মার্টফোন হাব, চিনকে টপকে যাওয়ার দৌড়ে ফক্সকনের বড় বাজি!
দিওয়ালিতে ভারতীয়দের স্বস্তি
এই নতুন নির্দেশিকা ভারতীয়দের জন্য যেন একপ্রকার দিওয়ালির উপহার। কারণ, বহু ভারতীয় এখন আমেরিকায় কর্মরত বা পড়াশোনা করছেন এবং ভবিষ্যতে এইচ-১বি ভিসায় পরিবর্তনের কথা ভাবছেন। এত বিপুল পরিমাণ অর্থ চট করে জোগাড় করা সম্ভব নয় বলেই অনেকেই দুশ্চিন্তায় ছিলেন। সোমবারের ঘোষণার পর সেই দুশ্চিন্তা কাটল। স্পষ্ট হল—যাঁদের আগে থেকেই বৈধ ভিসা রয়েছে বা যাঁরা সেপ্টেম্বরের আগে আবেদন করেছেন, তাঁদের জন্য বাড়তি কোনও অর্থের প্রয়োজন নেই। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে স্বভাবতই স্বস্তি পেলেন সেদেশে থাকা ভারতীয়রা।
আরও পড়ুন: Hong Kong Airport: রানওয়ে থেকে সোজা সমুদ্রে! কীভাবে ঘটল বিমানবন্দরের ভয়াবহ দুর্ঘটনা?


