Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: শান্তিপুরের বামা কালী পুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি এক অসাধারণ সাংস্কৃতিক ঐতিহ্যও বটে (Shantipur Bama Kali)। এখানে কালী প্রতিমাকে বসানো হয় একটি বাঁশের মাচায়। এরপর শুরু হয় সেই বিখ্যাত “বামার নাচ” যখন শত শত ভক্ত কাঁধে করে মাচাটি তুলে লাফাতে শুরু করেন, মনে হয় যেন মা কালী নিজেই নেচে উঠেছেন।
রাতের অন্ধকারে জাগ্রত আলো (Shantipur Bama Kali)
অমাবস্যার রাতে মশালের আলোয় যখন প্রতিমা নড়ে ওঠে, তখন ভক্তদের চোখে দেখা যায় এক অলৌকিক দৃশ্য। কখনও মশালের আলো, আবার আজকের দিনে মোবাইলের আলোয় মা বামা কালী যেন আলো আর অন্ধকারের মাঝেই নিজের নৃত্য প্রকাশ করেন।
ভক্তি আর উন্মাদনার মেলবন্ধন (Shantipur Bama Kali)
জগন্নাথদেব যেমন বছরে একবার রথে চেপে ভক্তদের মাঝে আসেন, তেমনই বামা কালীও ভক্তদের কাঁধে ভর দিয়ে নেমে আসেন মানুষের মাঝে। এই নৃত্যের মাহাত্ম্য নিয়েই শান্তিপুরবাসী বলেন, বামার নাচে বিশ্ব নাচে।
বিসর্জনের দিনেই হয় দেবীর নৃত্য (Shantipur Bama Kali)
শান্তিপুরের অন্যান্য কালীপুজো যেখানে কয়েক দিন ধরে চলে, সেখানে ঐতিহ্য মেনে বামা কালী পুজোর পরদিনই হয় বিসর্জন। ঠিক সেই দিনেই অনুষ্ঠিত হয় দেবীর এই অনন্য নৃত্য। বাঁশের মাচায় দাঁড়ানো সুউচ্চ প্রতিমা যখন ভক্তদের কাঁধে নড়ে ওঠেন, তখন মনে হয় দেবী নিজেই নাচছেন ভক্তদের সঙ্গে তাল মিলিয়ে।
ভক্তদের ঢল ও প্রশাসনের তৎপরতা (Shantipur Bama Kali)
এই দিনে শান্তিপুরে উপচে পড়ে ভক্তদের ভিড়। দূর-দূরান্ত থেকে মানুষ আসেন বামা কালীর নৃত্য দেখার জন্য। প্রশাসনের পক্ষ থেকেও থাকে বাড়তি নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা।
আরও পড়ুন:Kali Puja Night: কালীপুজোর রাতে শব্দবাজির দাপট, পুলিশি অভিযানে গ্রেফতার ৬৪০
ঐতিহ্যের ধারক শান্তিপুর
শতবর্ষের বেশি পুরনো এই পুজো আজও বয়ে চলেছে বাংলার লোকবিশ্বাস ও ভক্তির চিরন্তন ঐতিহ্য। মুণ্ডমালা, রক্তচক্ষু, আর ভক্তদের উন্মাদনায় জাগ্রত হয়ে ওঠেন মা বামা কালী যেন স্বয়ং সময়ও থেমে যায় তাঁর নাচের তালে।



