Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: হিন্দু পঞ্জিকা অনুসারে, কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া পালিত হয় (Bhai Phonta 2025)। এই দিনটি ভাই-বোনের সম্পর্কের পবিত্র বন্ধনের প্রতীক। বোন ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন। ভাইও বোনকে উপহার দিয়ে ভালোবাসা প্রকাশ করেন। তবে বহু প্রাচীন পরিবারে দেখা যায়, প্রতিপদ তিথিতেই ভাইফোঁটা দেওয়ার প্রথা প্রচলিত। এই কারণে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েন ঠিক কোন দিন ফোঁটা দেওয়া উচিত?
প্রতিপদে ভাইফোঁটা দেওয়ার নিয়ম (Bhai Phonta 2025)
যদিও মূলত দ্বিতীয়া তিথিতেই ভাইফোঁটার প্রচলন, প্রতিপদ তিথিতেও কিছু পরিবারে ফোঁটা দেওয়ার রীতি রয়েছে। শাস্ত্র মতে,
“যে ঘরে প্রতিপদে ভ্রাতৃ-স্নেহানুষ্ঠান হয়, সেই ঘরে দ্বিতীয়াতেও তা শুভ।” অর্থাৎ, প্রতিপদ বা দ্বিতীয়া উভয় তিথিতেই ভাইফোঁটা দেওয়া যায়। তবে প্রতিপদ তিথি শুরু হওয়ার পর থেকেই ফোঁটা দেওয়ার সময় শুভ বলে গণ্য করা হয়। ২০২৫ সালে কার্তিক মাসের প্রতিপদ তিথি শুরু হচ্ছে, ২২ অক্টোবর, বুধবার, সকাল ৯টা ৪৭ মিনিটে। এবং থাকবে পরদিন ২৩ অক্টোবর, বৃহস্পতিবার সকাল ১১টা ২ মিনিট পর্যন্ত। অর্থাৎ, চাইলে ২২ অক্টোবর সকাল ৯টা ৪৭ থেকে ২৩ অক্টোবর সকাল ১১টা পর্যন্ত যে কোনও সময় ফোঁটা দেওয়া যেতে পারে।
যেসব নিয়ম মানা উচিত (Bhai Phonta 2025)
ভাইফোঁটার দিন শুধু শুভ সময় নয়, শুদ্ধ আচরণ ও ভক্তিভাবও গুরুত্বপূর্ণ। ধর্মগ্রন্থে ও গৃহসংস্কারে উল্লেখ রয়েছে কিছু বিশেষ নিয়মের, মেঝেতে বসে নয়, ছোট পিঁড়ি বা আসনের উপর বসে ফোঁটা দিতে হবে। চেয়ার বা দাঁড়িয়ে ফোঁটা দেওয়া বা নেওয়া উচিত নয়। ফোঁটা দেওয়ার আগে ভাইয়ের কপাল পরিষ্কার করে নিতে হবে এবং চন্দন, দই, দূর্বা ও অক্ষত ব্যবহার করা শুভ। ফোঁটার সময় চণ্ডী বা ভাইফোঁটার মন্ত্র উচ্চারণ করলে ফল বহু গুণে বৃদ্ধি পায়। ভাইকে মিষ্টি, নাড়ু বা সন্দেশ খাওয়ানো শুভ মনে করা হয়। শেষে ভাই বোনকে উপহার বা আশীর্বাদস্বরূপ কিছু প্রদান করবেন।
আরও পড়ুন: Bhai Phonta 2025: ভাইফোঁটার ফোঁটায় লুকিয়ে আছে কোন গোপন শুভ শক্তি?
প্রতিপদ ও দ্বিতীয়া কোনদিন শুভ? (Bhai Phonta 2025)
বাড়িবিশেষে ভিন্ন রীতি থাকায়, কেউ প্রতিপদে, কেউ আবার দ্বিতীয়ায় ফোঁটা দেন। শাস্ত্র অনুসারে, তিথি অনুযায়ী শুভ মুহূর্তে ফোঁটা দেওয়া হলে দুই দিনই সমানভাবে মঙ্গলজনক। তাই ২০২৫ সালে ভাইফোঁটার শুভ সময়, ২২ অক্টোবর, সকাল ৯টা ৪৭ মিনিট থেকে শুরু, ২৩ অক্টোবর, সকাল ১১টা পর্যন্ত চলবে তিথিএই সময়ের মধ্যে যে কোনও মুহূর্তেই ভাই-বোন একে অপরের প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা প্রকাশ করতে পারেন।



