Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: কাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ভারত। সূত্রের খবর অনুযায়ী দোলে ফিরতে পারেন কুলদীপ আর প্রসিধ (Kuldeep Yadav)।
প্রথম একাদশে কুলদীপ আর প্রসিধ (Kuldeep Yadav)
কাল সিরিজ বাঁচানোর ম্যাচ ভারতের কাছে। প্রথম ম্যাচে রান পাননি রোহিত শর্মা ও বিরাট কোহলি তবে দ্বিতীয় ম্যাচেও তাদের দুজনের প্রতি সমর্থকদের প্রত্যাশা থাকছে আগের মতোই। অ্যাডিলেডের দ্বিতীয় ম্যাচে সমর্থকরা চাইছেন যাতে তাদের প্রিয় তদুই তারকা কোহলি ও রোহিত ফর্মে ফেরেন। তারা যখন অ্যাডিলেডে পৌঁছায় সেই সময়ও তাদের নিয়ে সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। তবে তিন ম্যাচের সিরিজে একটা হেরে কিছুটা পিছিয়ে থেকেই নামতে চলেছেন শুভমন গিলরা (Kuldeep Yadav)।
টেস্টের মতো ওয়ানডে-তেও গিলের শুরু হার দিয়ে। তবে হারের পর ইংল্যান্ড সফরে দুর্দান্ত ভাবে ফায়ার আসতে দেখা গিয়েছিল টিম ইন্ডিয়াকে। এখন সবাই তাকিয়ে আছেন এখানেও সেরকম কিছু হয় কিনা সেই দিকে।
প্রথম ম্যাচে ভারতের ব্যাটিং অর্ডার দাঁড়াতে পারেনি অজি বোলারদের সামনে। তবে মিডিল অর্ডারে কেএল রাহুল ও অক্ষর প্যাটেল কিছুটা হলেও লড়াই করেছিলেন। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রশ্ন ওঠে প্রথম একাদশ নিয়েও। আট নম্বরে খেলানো হয়েছিল অফস্পিনার ওয়াশিংটন সুন্দরকে। তার ব্যাটিংয়ের কথা মাথায় রেখেই। তবে সেই স্ট্রাটেজি ক্লিক না করায় অনেকেই মনে করছেন অ্যাডিলেড ওভালে দ্বিতীয় ম্যাচে খেলতে পারেন চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবকে।
আরও পড়ুন: Stock Market: মুহুরতেই বড় অঙ্কের লাভ, করা top gainers?
কুলদীপ যাদবকে না খেলানো নিয়ে সরব হয়েছিলেন ভারতের প্ৰাক্তন বোলার অশ্বিন। কুলদীপ এই মুহূর্তে খুব ভাল ফর্মে রয়েছেন। যখনই সুযোগ পেয়েছেন নিজেকে প্রমাণ করেছেন। তার তার পরেও তাকে প্রথম একাদশে না খেলানো নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভারতের এই প্রাক্তন তারকা স্পিনার।

পেস বিভাগে বুমরার অনুপস্থিতিতে বড় দায়িত্ব রয়েছে সিরাজের কাঁধে। পারথের ম্যাচে সুযোগ পেয়েও দাগ কাটতে পারেননি হর্ষিত রানা। তার জায়গায় অ্যাডিলেডে প্রসিধ কৃষ্ণকে খেলানোর দাবি তুলেছেন রবিচন্দ্রন অশ্বিন। সে ক্ষেত্রে পারথের টিমে দুটো বদল হবে। এখন দেখার দ্বিতীয় ম্যাচে ভারতের প্রথম একাদশ কী হয় (Kuldeep Yadav)।


