Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সিডনিতে ভারতীয় দলে করা হলো দুই পরিবর্তন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ম্যাচে জায়গা পেলেন কুলদীপ (Ind vs Aus)।
প্রথম একাদশে কুলদীপ (Ind vs Aus)
ইন্ডিয়া-অস্ট্রেলিয়ার সিরিজ ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছে আগেই। আজ নিয়মরক্ষার ম্যাচ খেলছে ভারত-অস্ট্রেলিয়া। আগের দিনই ম্যাচ জিতে সিরিজ নিজেদের নাম করে নিয়েছে অজিরা। আজ ভারতের সামনে চ্যালেঞ্জ হোয়াইটওয়াশ বাঁচানোর। তবে আজ ম্যাচের পাশাপাশি নজর থাকবে বিরাট কোহলির উপর। ব্যর্থতা কাটিয়ে তিনি রানে ফিরতে পারেন কিনা। প্রথম দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর আজ সমর্থকরা তাকিয়ে আছেন বিরাটের ব্যাটে রান দেখার জন্য। তার সামনে এই ম্যাচে নিজেকে প্রমাণ করার সুযোগ। তবে শেষ ম্যাচে ভারত দলে দুই পরিবর্তন করেছে। শেষ পর্যন্ত দলে জায়গা পেলেন কুলদীপ যাদব। বাদ পড়লেন নীতিশ কুমার রেড্ডি (Ind vs Aus)।
চলতি সিরিজে জাতীয় দলের হয়ে একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছে নীতিশ কুমার রেড্ডির। প্রথম দুই ম্যাচে তেমন নজর কাড়তে পারেননি তিনি। প্রথম ম্যাচে করেন ১৯ রান এবং দ্বিতীয় ম্যাচে ৮ রান। বল হাতেই উইকেট নিতে ব্যর্থ হয়েছেন তিনি। তবে তৃতীয় ম্যাচে বাদ পড়ার আসল হলো তার চোট। ভারতীয় ক্রিকেট টিমের পক্ষ থেকে জানানো হয়েছে অ্যাডিলেডে দ্বিতীয় ODI ম্যাচে খেলার সময়ে চোট পেয়েছিলেন নীতিশ কুমার রেড্ডি আর সেই কারণেই তাকে এই ম্যাচে রাখা হয়নি। অস্ট্রেলিয়া দলেও একটি পরিবর্তন করা হয়েছে। জেভিয়ার বার্টলেটের জায়গায় নাথান এলিস দলে ফিরেছেন (Ind vs Aus)।

আরও পড়ুন: Ind vs Aus: টানা ১৮ ম্যাচে টস হেরে নজির ভারতের
ভারতের প্রথম একাদশ (Ind vs Aus)
রোহিত শর্মা, শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, কুলদীপ যাদব, প্রসিধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়ার প্রথম একাদশ
মিচেল মার্শ, ট্র্যাভিস হেড, ম্যাথিউ শর্ট, ম্যাট রেনশ, অ্যালেক্স কেরি, কুপার কনোলি, মিচেল ওয়েন, নাথান এলিস, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড


