Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফিল্ডিং করতে গিয়ে গুরুতর চোট পান শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)।
দক্ষিণ আফ্রিকা সফরে অনিশ্চিত শ্রেয়স (Shreyas Iyer)
সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফিল্ডিং করার সময় গুরুতর আঘাত পান শ্রেয়স আইয়ার। হাসপাতালে ভর্তি করতে হলো ভারতের ওয়ানডে দলের সহ অধিনায়ক শ্রেয়স আইয়ারকে। তাকে ভর্তি করা হয়েছে সিডনির হাসপাতালের ICU-তে। রিপোর্টে জানা যাচ্ছে তার অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে। সেই কারণেই দেরি না করে তাকে ভর্তি করা হয়েছে ICU-তে (Shreyas Iyer)।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি ম্যাচে ফিল্ডিং করার সময় ক্যাচ ধরতে ডাইভ দেন শ্রেয়স। ক্যাচ ধরলেও বেকায়দায় মাটিতে পড়ার ফলে তার বাঁদিকের পাঁজরে চোট লাগে। সঙ্গে সঙ্গে ব্যাথায় লুটিয়ে পড়তে দেখা যায় তাকে। তারপরই ফিজিও এসে তাকে নিয়ে যান মাঠের বাইরে। এরপর তাকে সিডনির হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দল দেশে ফিরলেও তিনি ফেরেননি। তাকে চিকিৎসার জন্য সিডনিতে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (Shreyas Iyer)।

বোর্ডসূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী গত কয়েকদিন ধরে হাসপাতালে রয়েছেন শ্রেয়স। রিপোর্টে জানা গিয়েছে তার অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে। দুই থেকে সাতদিন পর্যবেক্ষণে রাখা হবে তাকে। নজর রাখা হচ্ছে রক্তক্ষরণের ফলে যাতে কোনওরকম ইনফেকশন না হয় সেই দিকে। তার অবস্থা স্থিতিশীল হলেও বোর্ড এবং মেডিক্যাল টিম কোনও ঝুঁকি নিতে চাইছে না।
আরও পড়ুন: Rohit Sharma: সিডনিতে খেলে ফেললেন শেষ ম্যাচ? রোহিতের পোস্ট নিয়ে জল্পনা বাড়ছে
শ্রেয়স চোট পাওয়ার পর মনে করা হচ্ছিল তিনি তিন সপ্তাহের মধ্যে মাঠে ফিরতে পারবেন। তবে অভ্যন্তরীণ রক্তক্ষরণের সেই সম্ভাবনা আরও কমল। জটিলতা সৃষ্টি হলো তার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলা নিয়েও। হাসপাতাল থেকে ছুটি পেলে তাকে নিয়ে সিদ্ধান্ত নেবে BCCI। সমর্থকরা এখন একটাই প্রার্থনা করছেন যাতে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার মাঠে ফেরেন (Shreyas Iyer)।


