Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ইডেনে গুজরাট ম্যাচের দ্বিতীয় দিনের পর আরপি সিংয়ের সঙ্গে আলোচনা করতে দেখা যায় সামিকে (Mohammad Shami)।
প্রোটিয়াদের বিরুদ্ধে কামব্যাক করছেন সামি? (Mohammad Shami)
দেশের জার্সি পরে মহম্মদ সামি খেলতে নেমেছিলেন প্রায় আট মাস আগে। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর থেকে তিনি রয়েছেন দলের বাইরে। চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন দল থেকে। এরপর ঘরোয়া ক্রিকেটে ভাল খেললেও আর দলে ডাক পাননি তিনি। চলতি রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে অন্যতম ছন্দে রয়েছেন তিনি। তারপরেই জাতীয় দলে ফেরার সম্বাবনা আরও বাড়লো বলেই মনে করছেন সবাই (Mohammad Shami)।
তার দলে ডাক না পাওয়া নিয়েও এর আগেই যথেষ্ট জলঘোলা হয়েছে। বাংলার হয়ে রঞ্জি অভিযান শুরুর আগে সাংবাদিক বৈঠকে সামি জানিয়েছিলেন যে তার ফিটনেস নিয়ে কেউ তার থেকে কোনও আপডেট নেয়নি। তিনি নাম না করে অজিত আগরকরে কটাক্ষ করেছিলেন। কারণ অজিত আগরকরকে সামির ছোট সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি জানান যে তার কাছে কোনও আপডেট নেই। এবার সেই বক্তব্যবের পরই কি তড়িঘড়ি ইডেনে সামির সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করলেন অজিত আগরকরের নির্বাচক কমিটির অন্যতম সদস্য আরপি সিং।

আরও পড়ুন: Shakib- Idhika: ক্রাইম থ্রিলারে আটকে ইধিকা-শাকিবের জীবন! আসছে নতুন মোড়
অজিত আগরকরের নির্বাচক কমিটিতে সদ্য যোগ দিয়েছেন আরপি সিং। বর্তমানে তিনি কলকাতায় রয়েছেন রঞ্জি ট্রফিতে বাংলা বনাম গুজরাট ম্যাচ দেখতে। সেখানে দ্বিতীয় ম্যাচের পর দেখা গেল তাকে মহম্মদ সামির সঙ্গে আলোচনা করতে। রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে সামি উত্তরাখণ্ডের বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে নেন মোট সাত উইকেট। দ্বিতীয় ম্যাচে গুজরাটের বিরুদ্ধে প্রথম ইনিংসে তিনি নেন তিনটি উইকেট মাত্র ৪৪ রানের বিনিময়।
সামনেই ভারতের রয়েছে দক্ষিণ আফ্রিকা সিরিজ। আরপি সিংয়ের সঙ্গে সামির দীর্ঘক্ষণ আলোচনার পর অনেকেই আশা করছেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি হয়তো দলে সুযোগ পেতে চলেছেন। তবে এই বিষয়ে বিস্তারিত ও চূড়ান্ত ভাবে কিছু জানানো হয়নি (Mohammad Shami)।


