Last Updated on [modified_date_only] by Aditi Singha
কেটিভি বাংলা ডিজিটাল: প্রি-কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিরুদ্ধে হেরে ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নিতেই চোখের জলে আন্তর্জাতিক কেরিয়ারকে বিদায় জানালেন নেইমার। ম্যাচ শেষ হতেই অবসরের কথা ঘোষণা করে দিলেন ৩৪ বছরীয় ব্রাজিলীয় কিংবদন্তি (Neymar)।

একই মাঠেই শেষ (Neymar)
নিউ জার্সির এই মেটলাইফ স্টেডিয়ামেই ২০১০ সালে ব্রাজিলের জার্সিতে সিনিয়র আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয়েছিল তাঁর। ১৬ বছর পর একই মাঠেই শেষ হয়ে গেল তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের দীর্ঘ ও গৌরবময় অধ্যায়। শেষ কয়েক বছর চোট আঘাত তাঁকে বড় বেশি ভুগিয়েছে। বিশ্বকাপেও পুরো ফিট হয়ে আসতে পারেননি। প্রথম থেকে খেলতেও পারেননি। এদিনও মাঠে নেমেছিলেন ৬৭ মিনিটের মাথায়। তবে জীবনের শেষ ম্যাচে দেশের জার্সিতে পেনাল্টি থেকে একটি গোল করলেন। মন খারাপের বিদায়ে এটাই যা স্বান্তনা।
অবসরের কথা ঘোষণা (Neymar)
নরওয়ের বিরুদ্ধে ম্যাচ শেষে নিজের অবসরের কথা ঘোষণা করতে গিয়ে কিছুটা আবেগঘন হয়ে নেইমার বলেন, ‘আমি চেষ্টা করেছি। আমি সর্বোচ্চ চেষ্টা করে গিয়েছি। আমার যাত্রা শুরু হয়েছিল এখানেই, মেটলাইফ স্টেডিয়ামে, আর শেষও হল এখানেই। এখন সব শেষ।’

আরও পড়ুন: Diabetes Cure Temple: মন্দিরে গেলেই সারবে সুগার! কোথায় জানেন?
কেরিয়ার শেষ করলেন নেইমার
তবে ব্রাজিলের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবেই কেরিয়ার শেষ করলেন নেইমার। দেশের হয়ে ১২৯টি ম্যাচে তিনি করেছেন ৮০টি গোল। দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারে নেইমার অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন ফুটবল বিশ্বকে। তাঁর অসাধারণ ড্রিবলিং, সৃজনশীলতা, গোল করার দক্ষতা এবং নেতৃত্ব ব্রাজিলকে বহু গুরুত্বপূর্ণ জয় এনে দিয়েছে। যদিও বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল। তবুও দেশের ফুটবল ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে তাঁর নাম চিরস্মরণীয় হয়ে থাকবে।



