Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়েছে। কিন্তু সেই বাতিল ম্যাচ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক (Ind vs Aus)।
প্রথম একাদশ নিয়ে বিতর্কে গম্ভীর (Ind vs Aus)
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের দল নির্বাচন দেখে অনেকেই অবাক হয়েছেন। ক্যানবেরায় প্রথম T20 ম্যাচে ভারতের একাদশ থেকে অর্শদীপ সিংকে বাদ দেওয়ার বিষয় অনেককেই ভাল ভাবে নিতে পারেননি। বাঁ হাতি এই পেসার ভারতের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি আর তাকেই দলে রাখা হয়নি এমন দিনে, যেদিন আবহাওয়া ছিল মেঘলা। যা সুইং বোলারদের জন্য আদর্শ বলে মনে করা হচ্ছিল (Ind vs Aus)।
ভারতের হয়ে সেদিন দলে ছিলেন বুমরা এবং হর্ষিত রানা। দুই পেসারের পাশাপাশি দলে ছিলেন তিন স্পিনার, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব। দলের এমন সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন অনেক সমর্থক এবং প্রাক্তন ক্রিকেটাররা। তার প্রশ্ন তুলেছেন অর্শদীপের মতো পারফর্মারকে বাদ দেওয়ার যুক্তি নিয়ে। অনেকেই মনে করছেন গৌতম গম্ভীরের পছন্দ হিসেবেই হর্ষিত রানা জায়গা পেয়েছেন প্রথম একাদশে।
ভারতের প্রকট অলরাউন্ডার ইরফান পাঠান একটি পোস্ট করেন যেটি সংক্ষিপ্ত কিন্তু তীক্ষ্ণ। তিনি তার পোস্টে লেকেহ্ন ‘‘অর্শদীপ সিং…।’ অন্যদিএক ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ প্রিয়াঙ্ক পাঞ্চাল আরও সরাসরি মন্তব্য করে বলেন, ‘বিশ্বকাপের এত কাছাকাছি সময়ে খুব কম দলই আছে যারা তাদের সর্বোচ্চ উইকেটশিকারিকে বেঁচে বসিয়ে রাখে। আরও ভালো আচরণ পাওয়ার যোগ্য অর্শদীপ।’

আরও পড়ুন: Ben Austin: ফিরল ফিল হিউজের স্মৃতি, ২২ গজে শোকের ছায়া
ধারাবাহিকভাবে পারফর্ম করার পরেও অর্শদীপের বাদ পড়াটা তার কাছে নিঃসন্দেহে হতাশার। ২৫ বছর বয়সী এই পেসারকে বারবার স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। এশিয়া কাপে তিনি খেলেছেন শুধুমাত্র সেই ম্যাচগুলোতে, যেখানে সিনিয়র বোলাররা বিশ্রামে ছিলেন। অথচ তিনি যতবারই সুযোগ পেয়েছেন নিজেকে প্রমাণ করেছেন। যাইহোক, এই ম্যাচে শেষ হাসি হেসেছে বৃষ্টি। ভারতের যখন ৯.৪ ওভারে ১ উইকেটে ৯৭ রান, তখন দ্বিতীয়বার বৃষ্টি নামে। এই বৃষ্টি না থামায়, প্রথম T20 ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়। এই ম্যাচে কোন ফল না হওয়ায় দুই দলই হতাশ তেমনই অনেক ভক্তের কাছে অর্শদীপের অনুপস্থিতি হজম করা কঠিন। অনেকেই প্রশ্ন তুলছেন ভারতের নির্বাচনী কৌশল এবং বোলিং রিসোর্স পরিচালনা নিয়ে (Ind vs Aus)।


