Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পুজোর আবহ এখনও কাটেনি। সামনে কালীপুজো, দীপাবলি, ভাইফোঁটা—উৎসবের মরশুমে কেনাকাটার ব্যস্ততা ক্রমেই বাড়ছে (Gold Price)। এই সময় সোনার দামে সামান্য পতন মধ্যবিত্তের কাছে নিঃসন্দেহে কিছুটা স্বস্তির খবর। গত কয়েকদিনের ওঠানামার পর আজ, ৩০ অক্টোবর, শুক্রবার দেশের একাধিক শহরে সোনার দর খানিকটা কমেছে।
কলকাতায় কত হল সোনার দাম? (Gold Price)
শহর কলকাতায় আজ ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৩০ হাজার ৪০০ টাকা। একই পরিমাণ ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪২ হাজার ২৬০ টাকা। উৎসবের মরশুমে গয়না কেনার পরিকল্পনা থাকলে তাই আজকের দর অনেকের নজর কাড়তে পারে।
দিল্লি-মুম্বইয়ে দর কেমন? (Gold Price)
রাজধানী দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৩০ হাজার ৫৫০ টাকা, আর ২৪ ক্যারাটের দাম ১ লক্ষ ৪২ হাজার ৪১০ টাকা। মুম্বইয়ে কলকাতার মতোই ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৩০ হাজার ৪০০ টাকা এবং ২৪ ক্যারাটের দাম ১ লক্ষ ৪২ হাজার ২৬০ টাকা।
অন্যান্য শহরেও প্রায় একই ছবি (Gold Price)
আহমেদাবাদ ও পাটনায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৩০ হাজার ৪৫০ টাকা, ২৪ ক্যারাটের দাম ১ লক্ষ ৪২ হাজার ৩১০ টাকা। অন্যদিকে পুনে, বেঙ্গালুরু, চেন্নাই, ভুবনেশ্বর ও হায়দরাবাদে ২২ ক্যারাটের দাম ১ লক্ষ ৩০ হাজার ৪০০ টাকা, ২৪ ক্যারাটের দাম ১ লক্ষ ৪২ হাজার ২৬০ টাকা।
আরও পড়ুন: Cyclone Arnab Effect: ৩১টি বাড়ি ধূলিসাৎ, বিদ্যুৎ বিপর্যয়! বিপর্যস্ত অন্ধ্রে মৃত ৩
উৎসবের বাজারে মধ্যবিত্তের স্বস্তি?
জয়পুর, লখনউ, গুরুগ্রাম ও দিল্লির মতো শহরে দর কিছুটা বেশি—২২ ক্যারাট ১ লক্ষ ৩০ হাজার ৫৫০ টাকা এবং ২৪ ক্যারাট ১ লক্ষ ৪২ হাজার ৪১০ টাকা। ফলে শহরভেদে সামান্য পার্থক্য থাকলেও সামগ্রিকভাবে আজকের দর কিছুটা কমেছে। কালীপুজো ও ভাইফোঁটার আগে সোনার এই পতন ক্রেতাদের কাছে কতটা স্বস্তি আনে, এখন সেটাই দেখার।



