Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অন্ধ্রপ্রদেশের উপকূলে (Cyclone Mantha) ভয়াবহ আঘাত হানার পর ঘূর্ণিঝড় মন্থা ধীরে ধীরে স্থলভাগে প্রবেশ করে তার শক্তি হারিয়েছে ঠিকই, তবে এর প্রভাব এখনও শেষ হয়নি। ঝড়টি এখন একটি সুস্পষ্ট নিম্নচাপ এলাকায় পরিণত হয়ে দেশের মধ্য ও পূর্বাঞ্চল দিয়ে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এর প্রভাবে আগামী দু’দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
নিম্নচাপের অবস্থান ও গতিপথ (Cyclone Mantha)
বর্তমানে মন্থার অবশিষ্টাংশ অবস্থান করছে দক্ষিণ ছত্তীসগঢ় (Cyclone Mantha) সংলগ্ন পূর্ব বিদর্ভ অঞ্চলে। আবহবিদদের ভাষায়, এটি একটি সুস্পষ্ট নিম্নচাপ, যার সঙ্গে প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে শক্তি হারাবে, তবে তার আগে উত্তর ও দক্ষিণবঙ্গ উভয়েই প্রভাব ফেলবে এই নিম্নচাপ।
উত্তরবঙ্গে দুর্যোগের সম্ভাবনা (Cyclone Mantha)
- আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার (Cyclone Mantha) উত্তরবঙ্গের একাধিক জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ির কিছু অংশে অতি প্রবল বর্ষণের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
- কোচবিহার ও উত্তর দিনাজপুরে কমলা সতর্কতা জারি করে বলা হয়েছে, সেখানে ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণ দিনাজপুর ও মালদহেও বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি হতে পারে শুক্রবার।

- আবহবিদদের মতে, শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমবে, তবে আলিপুরদুয়ার ও কোচবিহারের কিছু অংশে ভারী বৃষ্টি চলবে। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গ জুড়ে বিচ্ছিন্ন ভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে। সোমবার থেকে আবহাওয়া ধীরে ধীরে শুকনো হতে শুরু করবে বলে পূর্বাভাস।
আরও পড়ুন: Gold Rate: সোনার বাজারে ধাক্কা! বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী ঘিরে চাঞ্চল্য!
দক্ষিণবঙ্গে প্রভাব
দক্ষিণবঙ্গেও মন্থার ছায়া পড়বে বলে আশঙ্কা। শুক্রবার বীরভূম ও মুর্শিদাবাদে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। শনিবার থেকে এই নিম্নচাপের প্রভাব সরতে শুরু করবে, তবে তখনও কিছু বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া জেলার কিছু অংশে। রবিবারের পর থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া শুকনো হওয়ার সম্ভাবনা প্রবল।


