Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ এবং অভিনেতা গৌরব চক্রবর্তী (Ridhima– Gaurav Chakrabarty) সোশ্যাল মিডিয়ায় ছেলের নতুন সাজের কিছু ছবি শেয়ার করেছেন। ছবিগুলিতে দেখা যাচ্ছে, ধুতি-পাঞ্জাবি পরে, চোখে গোল চশমা, পায়ে হাওয়াই চটি — একেবারে ছোট্ট ব্যোমকেশ বক্সী সেজে রয়েছে তাঁদের ছেলে ধীর। ছবিগুলি দেখেই নেটিজেনরা মুগ্ধ। অনেকেই বলছেন, ‘এ যেন একেবারে মিষ্টি ব্যোমকেশ।’

ছোট্ট ব্যোমকেশের আবির্ভাব (Ridhima- Gaurav Chakrabarty)
অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ (Ridhima Ghosh) এবং অভিনেতা গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty) তাঁদের ছেলের নতুন সাজের ছবি অর্থাৎ ব্যোমকেশ বক্সীর মতো সেজেছে তাঁদের একমাত্র পুত্র ধীর। হ্যালোইন উপলক্ষে ছেলেকে এমন সাজে সাজিয়েছেন ঋদ্ধিমা। স্কুলে হ্যালোইনে যেখানে ছোট্ট ছোট্ট সুপার হিরো ,কেউ সুপারম্যান, কেউ ব্যাটম্যান, কেউ স্পাইডারম্যান। সেখানে তাঁদের ছোট্ট ডিটেকটিভ অর্থাৎ সত্যান্বেষী ধুতি আর চশমা পরে হেঁটেছিল। যে ছবি দেখে খুব খুশি ভক্তরা ও গোয়েন্দা গল্প প্রেমীরা।
হিরোদের চেনা জরুরি (Ridhima- Gaurav Chakrabarty)
ঋদ্ধিমার (Ridhima) মতে, ‘সুপারম্যান বা স্পাইডারম্যান না জানলেও ক্ষতি নেই, কিন্তু নিজেদের সুপার হিরোদের জানতে হবে। ব্যোমকেশ, ফেলুদা — এঁরাই আমাদের গর্ব। ধীর এখন থেকেই ওদের সম্পর্কে জানতে শুরু করেছে। ও চায়, ওর সুপার হিরো বাবার মতো বড় হতে।’ অভিনেত্রীর এই মন্তব্যে অনেকেই প্রশংসা করেছেন। অনেকে মনে করছেন , নিজের সংস্কৃতি ও সাহিত্যকে ছোটবেলা থেকেই সন্তানের মধ্যে গেঁথে দেওয়া দারুণ উদ্যোগ।
নেটপাড়ায় ভালোবাসার ঝড় (Ridhima- Gaurav Chakrabarty)
ঋদ্ধিমা (Ridhima) ছেলের যে ছবিগুলি পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে, কখনও ধীর দুষ্টুমি করছে, কখনও মন দিয়ে বাবার কথা শুনছে, আবার কখনও বাবা-মায়ের কোলে বসে হাসছে। শেষ ছবিতে বাবা-মায়ের সঙ্গে ছোট্ট ধীরের পারিবারিক মুহূর্ত দেখে নেটিজেনদের ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সবাই।কমেন্টে কেউ কেউ লিখেছেন, ‘ছোট্ট ব্যোমকেশ একেবারে অসাধারণ! ‘, কেউ আবার বলছেন ,’বাঙালিয়ানার গর্ব এই পরিবার।’
ভালোবাসার সংসার (Ridhima- Gaurav Chakrabarty)
২০১৭ সালে গৌরব ও ঋদ্ধিমা ( Gaurav- Ridhima) পরস্পরকে বিয়ে করেন। ২০২৩ সালের ১৬ সেপ্টেম্বর জন্ম নেয় তাঁদের একমাত্র সন্তান ধীর। জন্মের পর থেকেই ধীরকে ঘিরে উত্তেজনা নেটিজেনদের মধ্যে। কিছুদিন আগেই দীপাবলির উপলক্ষে ঋদ্ধিমা বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন, যেখানে বাবা-ছেলেকে একরকম পাঞ্জাবি পরে হাসিমুখে দেখা যায়।
আরও পড়ুন: West Midnapore Patchitra: একটা গোটা গ্রামই যদি হয় ক্যানভাস! তবে শিল্প কখনও থামে?
মিষ্টি ব্যোমকেশ
ছোট্ট ধীরের ব্যোমকেশ সাজ শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, সকলের মনেও জায়গা করে নিয়েছে। ধুতি-পাঞ্জাবি, গোল চশমা আর লাজুক হাসি — যেন সত্যিই এক ক্ষুদে সত্যান্বেষী জন্ম নিচ্ছে। নেটপাড়ার ভাষায়, ‘আজকের দিনে যেখানে সবাই বিদেশি হিরোর পেছনে ছুটছে, সেখানে ধীরের মতো বাচ্চারা আমাদের সংস্কৃতির গর্ব ফিরিয়ে আনছে।’
ছোট্ট ধীরের ব্যোমকেশ সাজ কেবল হ্যালোইনের জন্য নয়, বরং আমাদের শিকড়ে ফেরার এক সুন্দর প্রতীক হয়ে উঠেছে। বাবা-মায়ের মতোই বাঙালি সংস্কৃতির গর্ব যেন ওর মধ্যেও রয়ে যায় — এটাই এখন সকলের শুভকামনা।



